50 Year Old Marriage: নিজে হাতে ৫০ বছরের মায়ের বিয়ে দিলেন বঙ্গতনয়া, অনন্য নজির শিলংয়ের তরুণীর

একটি মিউজিক অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দা স্বপনের সঙ্গে আলাপ হয় মৌসুমীর। বন্ধুত্ব জমাট বাঁধার পর একদিন মেয়েকে স্বপনের ব্যাপারে জানান মৌসুমী। বলেন, আবার সত্যিই নতুন করে জীবন শুরু করার কথা ভাবছেন তিনি ও স্বপন।

Girl arrange mom marriage Photo Credit: Instagram

তাঁর তখন বয়স মাত্র ২ বছর। ব্রেন হ্যামারেজে মারা গেলেন বাবা। তারপর থেকে একরত্তি মেয়েকে একা হাতেই মানুষ করেছেন মা। বোধ হওয়ার পর থেকে বহুবার মাকে বলেছেন, নতুন করে জীবন শুরু করতে। কিন্তু মেয়ের কথা ভেবেই বারবার পিছিয়ে এসেছেন মা। তারপর কেটে গেছে ২৫টা বছর। সেদিনের একরত্তি মেয়ে এখন ২৭ বছরের তরুণী। এতদিনে তাঁর কথায় কর্ণপাত করলেন মা। স্বাবলম্বী হওয়ার পর নিজে দাঁড়িয়ে থেকে ৫০ বছর বয়সি মায়ের বিয়ে দিলেন মেয়ে (Daughter gets 50-year-old mother remarried)।

দেবারতি চক্রবর্তী এখন ২৭ বছরের যুবতী। বাবা ছিলেন নামী চিকিৎসক। মা মৌসুমী চক্রবর্তী একজন শিক্ষিকা। মেঘালয়ের শিলংয়ের বাসিন্দা তাঁরা। সেখানে থাকতে থাকতেই ব্রেন হ্যামারেজে মৃত্যু হয় দেবারতির বাবার। ২ বছরের দেবারতিকে নিয়ে মাত্র ২৫ বছর বয়সি মৌসুমী চলে এলেন নিজের বাপের বাড়িতে। সেই সময় আত্মীয় প্রতিবেশীদের অনেকেই মৌসুমীকে পরামর্শ দিয়েছিলেন ফের বিয়ে করতে। যদিও কারও কোনও কথায় কান দেননি মৌসুমী। বরং মেয়েকে বড় করাই ছিল তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। নিজের জীবন নিয়ে বেশি ভাবেননি আর।

পরে বোধ হওয়ার পর দেবারতি নিজেও অনেকবার মাকে বলেছেন আবার বিয়ে করে সবটা নতুন করে শুরু করতে। কিন্তু মায়ের কাছ থেকে একটাই উত্তর পেতেন, ‘আমি বিয়ে করলে তোর কী হবে?’

তারপর আরও অনেকটা সময় পেরিয়েছে। বাবার মৃত্যুর পর কেটে গেছে ২৫ বছর। দেবারতি এখন মুম্বইতে ট্যালেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেন। মেয়ে স্বাবলম্বী হয়েছে, এবার মেয়ের কথায় সামান্য হলেও সায় দিলেন মৌসুমী। দেবারতি মাকে বলেছিলেন, শুরুতেই বিয়ের কথা ভাবতে হবে না। ‘আগে তো বন্ধুত্ব করো। কথা বলে বন্ধুত্ব গাঢ় হলে তারপর তোমরা জীবনসঙ্গীও হতে পারবে।’

মেয়ের কথা এবার শুনলেন মৌসুমী। একটি মিউজিক অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাসিন্দা স্বপনের সঙ্গে আলাপ হয় মৌসুমীর। বন্ধুত্ব জমাট বাঁধার পর একদিন মেয়েকে স্বপনের ব্যাপারে জানান মৌসুমী। বলেন, আবার সত্যিই নতুন করে জীবন শুরু করার কথা ভাবছেন তিনি ও স্বপন।

শুনে তো আনন্দে নেচে ওঠেন দেবারতি। তারপর বাড়ির লোকজনকে নিয়ে শুরু হয় বিয়ের শপিং। শেষমেশ চলতি বছরের মার্চ মাসে চারহাত এক হয়। সোনার গয়না, লাল লিপস্টিক, লাল বেনারসীতে সেজে টোপর পরা স্বপনের গলায় মালা দেন মৌসুমী। স্বপনেরও বয়স ৫০ বছর। মৌসুমী দ্বিতীয়বার বিয়ে করলেও স্বপনের এটাই প্রথম বিয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Deb Arti Ria Chakravorty (@beachbum_deb)

ইনস্টাগ্রামে মায়ের বিয়ের শপিং থেকে শুরু করে যাবতীয় রীতি পালনের ভিডিও শেয়ার করেছেন দেবারতি। তিনি জানিয়েছেন, স্বপনের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই সুন্দর। বিয়ের পর তাঁর মা খুবই ভাল আছেন বলে জানিয়েছেন দেবারতি। তাঁর দাবি, আগে তাঁর মা অল্পেই রেগে যেতেন, বিরক্ত হয়ে থাকতেন। তবে নতুন জীবনে পা দেওয়ার পর তিনি খুবই আনন্দে আছেন বলে জানিয়েছেন দেবারতি।

দেখুন বিয়ের ছবি-

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement