Noida Murder Case: বন্ধ ঘর থেকে উদ্ধার চিকিৎসকের রক্তাক্ত দেহ, পলাতক ভাড়াটে দম্পতি

গত ২৫ জানুয়ারি কুলেসারার ওই বাড়িতে আসেন মৃত চিকিৎসক। ২৬ তারিখ থেকে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি তাঁর পরিবার।

Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বাড়ি(House) থেকে উদ্ধার এক চিকিৎসকের(Doctor) রক্তাক্ত দেহ(Body)। প্রাথমিক তদন্তে খুন(Murder) বলে অনুমান পুলিশের। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়(Greater Noida)। জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম ডঃ দীনেশ গৌর। বয়স ৫০। গ্রেটার নয়ডার কুলেসারা গ্রামের সঞ্জয় বিহার কলোনির বাসিন্দা ছিলেন তিনি। এই ঘটনার পর থেকেই নিখোঁজ ওই চিকিৎসকের বাড়িত ভাড়াটেরা।

নিজের বাড়িতেই খুন চিকিৎসক

জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি কুলেসারার ওই বাড়িতে আসেন মৃত চিকিৎসক। ২৬ তারিখ থেকে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি তাঁর পরিবার। এরপর বাবার খোঁজে নয়ডার ওই বাড়িতে হাজির হন চিকিৎসকের ছেলে। রাত্রিবেলা বাড়িতে ঢুকে তাঁর ছেলে দেখেন বাড়ির প্রবেশদ্বার সম্পূর্ণ খোলা। তবে ভিতরের একটি ঘর বন্ধ। এরপর ওই বন্ধ ঘর থেকেই উদ্ধার হয় চিকিৎসকের রক্তাক্ত দেহ। দখবর দেওয়া হয় পুলিশে। জানা গিয়েছে, বিগত তিন বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকত এক দম্পতি। কিন্তু গত ২৬ তারিখ থেকে এলাকায় দেখা মেলেনি তাঁদের। অন্যদিকে মৃত চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে খুন বলেই অনুমান পুলিশের।

 বন্ধ ঘর থেকে উদ্ধার চিকিৎসকের রক্তাক্ত দেহ, পলাতক ভাড়াটে দম্পতি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement