Viral Video: কাজে যোগ দিতে গিয়ে কারখানার সামনে আচমকাই মৃত্যু শ্রমিকের, দেখুন ভিডিয়ো

মধ্যপ্রদেশে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। জানা যাচ্ছে, কাজে যোগ দেওয়ার সময় কারখানায় গেটের সামনে এসে মৃত্যু হয় বছর ৩২-এর এক ব্যক্তির।

মধ্যপ্রদেশে ইন্দোরে (Indore) মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। জানা যাচ্ছে, কাজে যোগ দেওয়ার সময় কারখানায় গেটের সামনে এসে মৃত্যু হয় বছর ৩২-এর এক ব্যক্তির। সম্প্রতি ঘটনাটি ঘটেছে সানওয়ার রোড এলাকায়। সহকর্মীরা যুবককে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি ঘটনাটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ে। আকষ্মিক এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। ঘটনার তদন্তে নেমে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরে অবশ্য পরিবারের হাতে তুলে দেওয়া হয় যুবকের দেহ।

কারখানার গেটের সামনে মৃত্যু যুুবকের

জানা যাচ্ছে, মৃত যুবকের নাম কৈলাস। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বনগঙ্গা এলাকার ওই বাসিন্দা কাজে যোগ দেওয়ার আগে কারখানার গেটের পেছনে একটি ঘরে ঢুকতে গিয়ে আচমকাই পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠালে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই যুবকের।

দেখুন ভিডিয়ো

শোকস্তব্ধ পরিবার

সূত্রের খবর, নিম্নবিত্ত পরিবারে একাই আয় করতেন কৈলাস। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে ছিল। মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাজির হন হাসপাতালে। আচমকাই এই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement