308 Wheel Giant Truck: বিহারের রাস্তায় আটকে ৩০৮ চাকার ১০০ ফুটের দৈত্যাকার ট্রেইলার, সেলফি ও ভিড় সামলাতে হিমশিম পুলিশ

৩০৮টি চাকা আর ১০০ ফুটেরও বেশি লম্বা, এমন এক বিশাল দৈত্যাকার ট্রেইলার জাতীয় সড়কে উঠতেই শুরু হয়েছে তুলকালাম। ওড়িশার পারাদীপ বন্দর থেকে উত্তরপ্রদেশের একটি চিনি কলের ভারী শিল্প যন্ত্রপাতি নিয়ে রওনা দেওয়া এই বিশেষ হাইড্রোলিক মাল্টি-অ্যাক্সেল ট্রেইলারটি এবার আটকে পড়েছে বিহারের ঔরঙ্গাবাদ জেলার বারুণ এলাকায়।

308 Wheel Giant Truck: ৩০৮টি চাকা আর ১০০ ফুটেরও বেশি লম্বা, এমন এক বিশাল দৈত্যাকার ট্রেলার জাতীয় সড়কে উঠতেই শুরু হয়েছে তুলকালাম। ওড়িশার পারাদীপ বন্দর থেকে উত্তরপ্রদেশের একটি চিনি কলের ভারী শিল্প যন্ত্রপাতি নিয়ে রওনা দেওয়া এই বিশেষ হাইড্রোলিক মাল্টি-অ্যাক্সেল ট্রেলারটি এবার আটকে পড়েছে বিহারের ঔরঙ্গাবাদ জেলার বারুণ এলাকায়। রাস্তাজুড়ে ধীরগতিতে চলা এই 'মনস্টার ট্রাক' দেখতে এবং সেটির সঙ্গে সেলফি তুলতে হাজার হাজার স্থানীয় মানুষ ও পথচারীদের ঢল নেমেছে, যা রাজপথে যেন এক উৎসবের মেলা বসিয়ে দিয়েছে।

সামাজিক মাধ্যমে '৩০৮ চক্কে বালি গাড়ি' নামে ভাইরাল হওয়া এই বিশালাকায় যানটি বিগত দুই মাস ধরে বিভিন্ন রাজ্য পার করে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোচ্ছে।

দেখুন ভাইরাল ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Prince Soni | Rohtas (@princeofrohtas)

দৈত্যাকার ট্রেইলারটির দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রা

বিদেশ থেকে সমুদ্রপথে ওড়িশার পারাদ্বীপ বন্দরে এসে পৌঁছায় উত্তরপ্রদেশের চিনি কলের জন্য আনা বিশাল ভারী যন্ত্রটি।

ওড়িশা থেকে যাত্রা: বন্দর থেকে ছাড়ার পর বিগত প্রায় দুই মাস ধরে রাস্তায় রয়েছে এই যান।

ঝাড়খণ্ড অতিক্রম: পারাদীপ থেকে বের হয়ে ট্রেইলারটি ঝাড়খণ্ডের সিমডেগা, গুমলা, হাজারিবাগ এবং রাঁচি পার করে।

রাঁচিতে ৩ দিনের বিরতি:আগস্টের শেষ সপ্তাহে রাঁচির পিসকা টোল প্লাজার কাছে রেলওয়ের ওভারহেড তার ও বিদ্যুৎ বিভাগের হাই-টেনশন লাইনের কারণে ৩ দিন আটকে ছিল যানটি। প্রযুক্তিগত ছাড়পত্র পাওয়ার পর পুনরায় যাত্রা শুরু হয়।

কেন বারবার আটকে যাচ্ছে এই যান?

দৈত্যাকার এই ট্রেইলার সাধারণ লরির মতো সহজেই এগিয়ে যেতে পারে না। ১০০ ফুটের বেশি লম্বা এবং ওজনে অত্যন্ত ভারী হওয়ায় এর গতি থাকে ঘণ্টায় মাত্র কয়েক কিলোমিটার।

সরু রাস্তা ও বাঁক: ১০০ ফুটের বিশাল দৈর্ঘ্য হওয়ায় জাতীয় সড়কের তীক্ষ্ণ বাঁক ও সরু ওভারব্রিজ পার করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

হাই-টেনশন বিদ্যুৎ তার: যানের উচ্চতা বেশি হওয়ায় পথের মাঝের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করতে বা তারগুলো ওপরে তুলে পথ খালি করতে হচ্ছে।

রাস্তার সমীক্ষা: বারুণ এলাকায় সামনের রাফ ডায়ভারশন এবং ব্রিজের ভারবহন ক্ষমতা যাচাই করার জন্যই নিরাপত্তার খাতিরে আপাতত ট্রেইলারটিকে দাঁড় করানো হয়েছে।

ইন্সটাগ্রাম, ফেসবুক থেকে ইউটিউব, ব্লগার ও ইনফ্লুয়েন্সারদের ভিডিওর দৌলতে নেটপাড়ায় এখন ট্রেন্ডিং এই ৩০৮ চাকার ট্রেইলার। নিরাপত্তার নিয়ম মেনে বারুণ ছাড়ার পর এটি উত্তরপ্রদেশে নিজের গন্তব্যে পৌঁছাতে আরও কয়েক সপ্তাহ সময় নেবে বলে চালক দল জানিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement