Delhi Shocker: প্রকাশ্য রাস্তায় যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার তিন, বাকিদের খোঁজে দিল্লি পুলিশের জারি তল্লাশি অভিযান
দিল্লিতে দিনেদুপুরে যুবককে কুপিয়ে খুন করল একদল দুষ্কৃতি। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মাদনগীরের এইচ ২ ব্লকে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
দিল্লিতে দিনেদুপুরে যুবককে কুপিয়ে খুন করল একদল দুষ্কৃতি। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মাদনগীরের (Madangir) এইচ ২ ব্লকে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার তল্লাশি অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। পুলিশসূত্রে খবর, পুরোনো শক্রুতার জেরেই খুন করা হয়েছে ওই যুবককে। যদিও খুনের কারণ এখনও ঠিক স্পষ্ট নয়। এদিকে ঘটনার পর থেকেই থমথমে রয়েছে এলাকা।
দুষ্কৃতি হামলায় মৃত্যু যুবকের
পুলিশসূত্রে খবর, বছর ২১-এর নিশু নামে ওই যুবক মাদনগীর এলাকারই বাসিন্দা ছিলেন। ঘটনার দিন তিনি বাড়ি থেকে যখন বেরোন, সেখান থেকে কিছুটা দূরেই একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। অভিযোগ, শরীরের একাধিক জায়গায় ছুরি দিয়ে আঘাত করেছিল আততায়ীরা। হামলার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তাঁরা।
গ্রেফতার ৩
এদিকে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে। এবং নিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবা্রই গ্রেফতার করা হয় তিনজনকে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)