Maharashtra: মহিলাকে দেখেই শপিং সেন্টারের বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছিল যুবক! তারপর যা হল তা আপনি আন্দাজও করতে পারবেন না

molestation-Rape Photo Credit: Pixabay

মুম্বই, ২০ এপ্রিল: সাত সকালে শপিং সেন্টারে (Shopping Centre) কিছু কিনতে ঢুকেছিলেন এক মহিলা। এরপর ওই স্টোরের কমন বাথরুমে যেতেই ঘটে বিপত্তি। সেখানে ছিলেন ২১ বছরের রামশঙ্কর গুপ্তা ওরফে সন্দিপ। পেশায় সে ওই স্টোরের নিরাপত্তারক্ষী। ৩৫ বছরের ওই মহিলা তাঁকে বাথরুম থেকে বেরিয়ে যেতে বললে যুবকটি বরং বাথরুমের দরজা বন্ধ করে দেয়। তারপর মহিলাকে ধর্ষণ ও খুনের চেষ্টা করে। মহিলাটি রেগে গিয়ে যুবকের পেটে ঘুষি মেরে বাথরুম থেকে বেরিয়ে আসে।

ঘটনাটি ঘটে দক্ষিণ মুম্বইয়ের (South Mumbai) লোকমন্ত তিলক মার্গের অশোকা শপিং সেন্টারে। জানা যাচ্ছে, পেশায় আইনজীবী ওই মহিলা অফিসও ওই এলাকাতেই। এদিন অফিসে ঢোকার আগে কিছু কিনতে ওই স্টোরে ঢুকেছিলেন মহিলাটি। স্টোরে ওই কাণ্ড হওয়ার পর নির্যাতিতা সোজা চলে আজাদ ময়দান পুলিশ স্টেশনে। সেখানে অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত।

আর তারপরেই ওই যুবককে ধরতে শপিং সেন্টারে চলে যায় পুলিশ। সেখানে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর ওই যুবককে আদালতে তুললে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গ্রেফতার করে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement