Cloudburst In Dehradun: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দেরাদুন, লের তোড়ে ভাসল শিবলিঙ্গ , নিখোঁজ ২

রাত বাড়লে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। ছাপিয়েছে নদীর জল।

বিপর্যস্ত হিমাচলপ্রদেশ (ছবিঃX)

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দেরাদুন(Dehradun)। সোমবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। প্রবল বৃষ্টির (Heavy Rain) জেরে ফুঁসছে তামসা নদী। ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে নদীর তীরের আশেপাশের বাড়িতে। বন্ধ দোকানপাট। টানা বৃষ্টিতে নিখোঁজ দুই ব্যক্তি। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি।

সোমবার থেকেই বৃষ্টি শুরু হয় দেরাদুনে। রাত বাড়লে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। ছাপিয়েছে নদীর জল। আর যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাপকেশ্বর মহাদেব মন্দির। জলের তোড়ে ভেসে গিয়েছে শিবমূর্তি। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। এই ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সোমবার গভীর রাতে দেরাদুনে ভারী বৃষ্টিপাতের কারণে নানা ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ । আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। পুরো পরিস্থিতির উপর নজর রয়েছে।’ দুর্যোগের কারণে জেলাশাসক দেরাদুনের সমস্ত স্কুল (প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দেরাদুন, লের তোড়ে ভাসল শিবলিঙ্গ , নিখোঁজ ২

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement