Exam Marks: ৯৮ শতাংশ নয় রেজাল্টে ৯৯ চাই, উচ্চ মাধ্যমিকে নম্বর বাড়ানোর দাবিতে সুপ্রিম কোর্টে ছাত্র
কর্ণাটকের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পায় এক ছাত্র। ২০২২ সালে হওয়া পরীক্ষায় ইংরেজিতে পায় ১০০-এ ৯০, কানাড্ডায় ১০০-এ ৯৮, বায়োলজিতে ১০০-এ ৯৯।
বেঙ্গালুরু, ১৫ এপ্রিল: কর্ণাটকের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (12th Board Examination) ৯৭ শতাংশ নম্বর পায় এক ছাত্র। ২০২২ সালে হওয়া পরীক্ষায় ইংরেজিতে সেই ছাত্র পায় ১০০-এ ৯০, কনড্ড ভাষায় ১০০-এ ৯৮, বায়োলজিতে ১০০-এ ৯৯। পরীক্ষায় বাকি তিনটি বিষয়ে ভৌত বিজ্ঞান বা ফিজিক্স, রসায়ন বা কেমিস্ট্রি, এবং অঙ্কে সে ১০০-র মধ্যে ১০০ পায়। ফলে তার মার্কশিটে মোট ৯৭.৮৩ শতাংশ নম্বর আসে। কিন্তু সে এই নম্বরে খুশি না হয়ে পরীক্ষার ফলকে চ্যালেঞ্জ করে রিভিউ করে।
রিভিউ করে তার বায়োলজিতে এক নম্বর এবং ইংরেজিতে ৫ নম্বর বাড়ে। কিন্তু ৬ নম্বর বাড়ার পরেও তার প্রত্যাশিত ৯৯ শতাংশ নম্বর সে পায়নি। এই জন্য সে আবার সে পরীক্ষার ফল করে চ্য়ালেঞ্জ করে বসে। কিন্তু এবার আর শিক্ষা পর্ষদ সেই দাবি মেনেনি। আরও পড়ুন-কনটেন্ট ফাঁসের অভিযোগ, ৪০ টি স্ট্রিমিং ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দিল্লি হাইকোর্টের
দেখুন টুইট
১৮ বছরের সেই পড়ুয়া এরপর হাইকোর্টে যায়। তার দাবি ৯৯ শতাংশ নম্বর না পেলে সে কিছুতেই ভাল জায়গায় ভর্তি হতে পারছে না, কারণ সে ভর্তি হওয়ার যোগ্যতামান অনেকটাই বেশী। হাইকোর্টও তাকে হতাশ করে। এরপর ১৮ বছরের সেই পড়ুয়া একাবের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল।