Delhi High Court: কনটেন্ট ফাঁসের অভিযোগ, ৪০ টি স্ট্রিমিং ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দিল্লি হাইকোর্টের
এক সঙ্গে ৪০ টি ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দেন বিচারপতি
কপিরাইট কনটেন্টে বেআইনি ভাবে স্ট্রিমিং চালানোর অভিযোগে ৪০ টি ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি অমিত বনশল টেলিকম রেগুলেটরি অথোরিটিকে এই সব ওয়েবসাইট গুলিকে ব্লক করার নির্দেশ দেন।
নেটফ্লিক্স, ডিজনি, এলএলসি, প্যারামাউন্ট পিকচারস, ওয়ার্নার ব্রস, কলম্বিয়া পিকচার্স একযোগে এই অবৈধ স্ট্রিমিং সাইটগুলির বিরুদ্ধে মামলা দায়ের করে। স্ট্রিমিং ওয়েবসাইটগুলি অনললাইন সংস্থার কনটেন্ট গুলিকে ডাউনলোড করে তা গ্রাহকদের সামনে এনে দিচ্ছে। যার জেরে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রযোজনা সংস্থাগুলি।
এমনকি তাদেরকে এই বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠানোর পরও তারা তাতে কোন ভ্রুক্ষেপ না করে একইভাবে তাদের কনটেন্ট স্ট্রিমিং করাতে থাকে। যার জেরে বাধ্য হয়ে আইনি পদক্ষেপ ফিল্ম স্টুডিও সংস্থাগুলির।
Delhi High Court Restrains 40 Rogue Websites From Illegally Streaming Content Of Netflix, Universal City Studios & Other Entertainment Companies @NetflixIndia,@wbpictures,@ParamountPics,@WaltDisneyCo,@nupur_0111 #DelhiHighCourt #piracy https://t.co/8dDmvWAaSL
— Live Law (@LiveLawIndia) April 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 15, 2023 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

