Ghaziabad Gang Rape: প্রেমিক ও তার নাবালক বন্ধুদের লালসার শিকার ১৬ বছরের নাবালিকা

ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতীকী ছবি

নয়াদিল্লিঃ এক বছর ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রস্তাবও দিয়েছিল প্রেমিক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের চেষ্টাও করা হত প্রেমিকের তরফে। এরপর একদিন দুই নাবালক বন্ধুর সঙ্গে মিলে প্রেমিকাকে গণধর্ষণ করল প্রেমিক। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে। জানা গিয়েছে, গত ৭ অক্টোবর বন্ধুর অফিসে ডেকে পাঠানো হয় নির্যাতিতাকে। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী ব্যাপারটি জানাজানি না হওয়ার জন্য নির্যাতিতাকে নানারকমের হুমকি পর্যন্ত দেয় অভিযুক্তরা। প্রায় ৭২ ঘণ্টা নিজের মধ্যেই সবটা চেপে রেখেছিল ওই নাবালিকা। অবশেষে ১০ অক্টোবর পুলিশের দ্বারস্থ হয় সে। তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে প্রেমিক চাঁদ সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে নেমে জানা গিয়েছে পাভি সাদিকপুরের বাসিন্দা চাঁদের সঙ্গে প্রায় এক বছর ধরে সম্পর্কে ছিল নির্যাতিতা। সংসার পাতার স্বপ্ন দেখিয়ে মাঝেমধ্যেই শারীরিক সম্পর্কের জন্য জোর করত চাঁদ।

প্রেমিক ও তার নাবালক বন্ধুদের লালসার শিকার ১৬ বছরের নাবালিকা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement