UP Shocker: মাটির নীচ থেকে কান্নার আওয়াজ, উদ্ধার ১৫ দিনের শিশু
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশ হাড়হিম ঘটনা। মাটির তলা থেকে উদ্ধার শিশুকন্যার দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশর গোদাপুর গ্রামে। গাছের পাশে ছোট হাত দেখে সন্দেহ হয় এক গ্রামবাসীর। একইসঙ্গে মাটির নিচ থেকে কান্নার আওয়াজও শুনতে পাওয়া যায়। এরপরই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১৫ দিনের শিশুর দেহ। তখনও শ্বাসপ্রশ্বাস চলছিল ওই শিশুর। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পিছনে কে বা কারা দায়ী তা এখনও পর্যন্ত জানা যায়নি। শিশুটির বাবা-মায়ের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে কেউ দুধের শিশুর সঙ্গে এই ঘটনা ঘটাতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। অপরাধীর তীব্র শাস্তির দাবি জানাচ্ছেন কেউ কেউ।
মাটির নীচ থেকে কান্নার আওয়াজ, উদ্ধার ১৫ দিনের শিশু