Zubeen Garg Roi Roi Binale Movie: প্রাণপ্রিয় জ়ুবিন দা-কে শেষ শ্রদ্ধা জানাতে সিনেমা হলের সামনে কাতারে কাতারে মানুষ, চোখে জল নিয়ে অনুরাগীরা দেখতে ছুটছেন 'রই রই বিনালে'
রই রই বিনালে-র গল্প থেকে গান সবকিছুই জ়ুবিন গর্গের তৈরি। এই ছবিতে একজন অন্ধ গায়কের চরিত্রে অভিনয় করেছেন জ়ুবিন গর্গ। প্রিয় জ়ুবিন দা-র সেই অভিনয় দেখতে, তাঁকে শেষবারের মত চাক্ষুষ করতে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন হলের সামনে।
Zubeen Garg Roi Roi Binale Movie: মুক্তি পেল জ়ুবিন গর্গের (Zubeen Garg) শেষ ছবি 'রই রই বিনালে'। ৩১ অক্টোবর গোটা দেশ জুড়ে অসমের প্রাণ জ়ুবিন গর্গের রই রই বিনালে মুক্তি (Roi Roi Binale) পেয়েছে। ৩১ অক্টোবর অর্থাৎ শুক্রবার ভোর থেকে সিনেমা হলের সামনে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন তাঁদের প্রিয় জ়ুবিন দা-র শেষ সিনেমা দেখতে। চোখ ভরে গিয়েছে জলে। ভারাক্রান্ত হৃদয় নিয়েই অসমের মানুষ হলের সামনে ভিড় জমাতে শুরু করেছেন রই রই বিনালে দেখবেন বলে।
রই রই বিনালে-র গল্প থেকে গান সবকিছুই জ়ুবিন গর্গের তৈরি। এই ছবিতে একজন অন্ধ গায়কের চরিত্রে অভিনয় করেছেন জ়ুবিন গর্গ। প্রিয় জ়ুবিন দা-র সেই অভিনয় দেখতে, তাঁকে শেষবারের মত চাক্ষুষ করতে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন হলের সামনে।
দেখুন রই রই বিনালের সেই পোস্টার...
রই রই বিনালে-র যে পোস্টার প্রকাশ পয়েছে, সেখানে দেখা যাচ্ছে, জ়ুবিন গর্গ একজন অন্ধ মানুষ (যিনি এই ছবিতে গায়কের চরিত্রে অভিনয় করছেন)। সেই দৃষিহীন মানুষটি সমুদ্রের জল ছুঁয়ে দেখার চেষ্টা করছেন।
জানা যাচ্ছে, গোটা অসমের বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে এই রই রই বিনালে। অসমের ৯০টির বেশি সিনেমা হলে এই ছবি চলছে। সেই সঙ্গে মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতার মত শহরের হলগুলিতেও জ়ুবিন গর্গের শেষ ছবি রই রই বিনালে দেখানো হবে। চোখে জল নিয়ে মানুষ তাই রই রই বিনালে দেখতে শুরু করেছেন।
সিঙ্গাপুর, সমুদ্র এবং জ়ুবিন গর্গের মৃত্যু
সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভালে হাজির হয়ে স্কুবা ডাইভিং করতে যান জ়ুবিন গর্গ। আর সেই স্কুবা ডাইভিংই তাঁর জীবন কেড়ে নেয়। স্কুবা ডাইভিং করতে গিয়েই অচৈন্য হয়ে পড়েন গায়ক। সঙ্গে সঙ্গে তাঁকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগে দেওয়া সিপিআর। তবে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জ়ুবিন গর্গকে মৃত বলে ঘোষণা করেন।
জ়ুবিন গর্গের মৃত্যুর গ্রেফতার ৫
জ়ুবিন গর্গের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। তবে জ়ুবিনের মৃত্যুর পর তাঁর ম্যানেজার, তুতো ভাই, ব্যান্ড সদস্য-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা পর্ব চলছে সিটের মাধ্যমে। তবে সিট যদি জ়ুবিন গর্গের মৃত্যু রহস্যের সমাধান করতে না পারে, তাহলে তদন্তভার সিবিআইকে দেওয়া হবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান।
এদিকে জ়ুবিন গর্গের শেষ ছবি রই রই বিনালে-কে যাতে কর মুক্ত করা যায়, সেই আবেদন জানান অসমের কংগ্রেস নেতা গৌরব গগৈ।