Jawan: শাহরুখের জওয়ানের পাঠান যোগ!

আগামী ৭ সেপ্টেম্বর রিলিজ করতে চলেছে চলতি বছর শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা 'জওয়ান'(Jawan)। বক্স অফিসে পাঠান-এর অভূতপূর্ব সাফল্যের পর জওয়ানকে নিয়ে আশায় বুক বেঁধেছেন শাহরুখ ভক্তরা।

Jawan Poster (Photo Credits: Facebook)

মুম্বই, ৭ মে: আগামী ৭ সেপ্টেম্বর রিলিজ করতে চলেছে চলতি বছর শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা 'জওয়ান'(Jawan)। বক্স অফিসে পাঠান-এর অভূতপূর্ব সাফল্যের পর জওয়ানকে নিয়ে আশায় বুক বেঁধেছেন শাহরুখ ভক্তরা। গৌরী খানের প্রযোজনায় হতে চলা রেড চিলিজ এন্টারটেনমেন্টের জওয়ান-এর আন্তর্জাতিক বাজারে ডিস্ট্রিবিউটার হচ্ছে যশরাজ ফিল্মস। যে যশরাজ ফিল্মসের প্রযোজনায় পাঠান বক্স অফিসে হাজার কোটি টাকার বেশী ব্যবসা করে। ভারতের মত বিদেশের বক্স অফিসেও পাঠান জ্বর ছড়িয়ে পড়ে।

যশরাজ ফিল্মসের মত সংস্থা আন্তর্জাতিক বাজারে ডিস্ট্রিবিউটার হওয়ায় ভারতের বাইরে বক্স অফিসে জাদু দেখাতে শাহরুখের জওয়ানের সুবিধা হবে। এমনটাই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। আরও পড়ুন-বৃদ্ধাকে জড়িয়ে ধরে ছবি তুললেন আলিয়া, ভাইরাল ভিডিয়ো ঘিরে প্রশংসার ঝড়

দেখুন টুইট

ভারতের বাজারে জওয়ানের ডিস্ট্রিবিউটা অনিল থাদানির 'এএ ফিল্মস'-এর। পাঠানের বক্স অফিস মহাসাফল্যকে জওয়ান ছাপিয়ে যেতে পারে কি না সেটার দিকে তাকিয়ে সবাই। জওয়ানের পরিচালনা করছেন অ্যাটলি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement