Yo Yo Honey Singh: গার্হস্থ্য হিংসার অভিযোগ, হানি সিংয়ের বিরুদ্ধে থানায় স্ত্রী
আগামী ২৮ অগাস্টের মধ্যে হানি সিংকে আদালতে জবাবদিহি করতে হবে বলে জানানো হয়েছে স্পষ্ট। হানি সিং এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
মুম্বই, ৩ অগাস্ট: গার্হস্থ্য হিংসার (Domestic Violence) অভিযোগ দায়ের করা হল হানি সিংয়ের বিরুদ্ধে। জনপ্রিয় বলিউড গায়কের স্ত্রী শালিনী তলওয়ার (Shalini Talwar) তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন দিল্লির তিস হাজারি আদালতে। যার প্রেক্ষিতে হানি সিংকে (Yo Yo Honey Singh) ২৮ অগাস্টের মধ্যে নিজের জাবাবদিহি জানাতে বলা হয়েছে।
হানি সিংয়ের স্ত্রী তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়েরের পরপরই আদালতের তরফে নোটিস পাঠানো হয় গায়ককে। ওই নোটিসের জবাব আগামী ২৮ অগাস্টের মধ্যে বলিউডের জনপ্রিয় গায়ককে দিতে হবে বলে খবর। যদিও হানি সিংয়ের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
গায়কের স্ত্রীও সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে হানি সিং পালটা কী বলেন, সেদিকেই তাকিয়ে গোটা বলিউড।
Advertisement
সম্পর্কিত খবর
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Uttar Pradesh Shocker: কর্মসূত্রে বাইরে থাকে স্বামী, সেই সুযোগে তাঁরই ভাইপোর সঙ্গে প্রেম, ঘর থেকে টাকাপয়সা ও গয়না নিয়ে পালাল গৃহবধূ
Arbaaz Khan-Sshura Khan: মালাইকার জায়গা 'পূরণ' করলেন সুরা,আরবাজকে দিলেন জীবনের সবচেয়ে দামি উপহার
Ludhiana Murder Case: প্রথম বিয়ের কথা লুকিয়ে দ্বিতীয় বার বিবাহ বন্ধনে আবদ্ধ, সব জানাজানি হতেই স্ত্রীকে খুন স্বামীর
Advertisement
Advertisement
Advertisement