WBFJA 2023: সেরা সিনেমার পুরস্কার জিতল অপরাজিত-দোস্তোজী, জনপ্রিয়তা সেরা মিঠুন দা

রাজ্যের সিনে সাংবাদিকদের (WBFJA) বিচারে বছরের সেরা সিনেমার যুগ্মভাবে পুরস্কার জিতল 'অপরাজিত' ও 'দোস্তোজি'। অপরাজিত সিনেমায় অসামান্য কাজের জন্য সেরা পরিচালকের স্বীকৃতি দেওয়া হল অনীক দত্তকে।

Mithun Chakraborty (Photo Credit: Instagram)

রাজ্যের সিনে সাংবাদিকদের (WBFJA) বিচারে বছরের সেরা সিনেমার যুগ্মভাবে পুরস্কার জিতল 'অপরাজিত' ও 'দোস্তোজি'। অপরাজিত সিনেমায় অসামান্য কাজের জন্য সেরা পরিচালকের স্বীকৃতি দেওয়া হল অনীক দত্তকে। বাংলার সবচেয়ে জনপ্রিয় অভিনেতার পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)। সেরা অভিনেতার পুরস্কার যুগ্মভাবে দেওয়া হল ঋত্বিক চক্রবর্তী (অনন্ত) ও দেব (প্রজাপতি)-কে। 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন'-এর তরফে রবিবার অনুষ্ঠিত 'সিনেমার সমাবর্তন' অনুষ্ঠানে বর্ষসেরাদের পুরস্কৃত করা হল।

মহানন্দা সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন গার্গী রায়চৌধুরী। সেরা প্রতিশ্রুতিবান পরিচালকের পুরস্কার পাচ্ছেন প্রসূন চ্য়াটার্জি (দোস্তোজি) ও অনির্বান ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)। সেরা জনপ্রিয় সিনেমার পুরস্কার জিতল আবীর চ্যাটার্জির'কর্ণসুর্বণের গুপ্তধন' ও মিঠুন- দেবের 'প্রজাপতি'। সেরা প্রতিশ্রুতিবান অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন যথাক্রমে জিতু কমল (অপরাজিত) ও শ্রুতি দাস (এক্স=প্রেম)। আরও পড়ুন-কর্ণাটকের প্রেক্ষাগৃহে সেঞ্চুরি ‘কান্তারা’র, স্বপ্নের উড়ান ছবির

সেরা গায়কের সম্মান পেলেন অরিজিৎ সিং এবং সপ্তক সানাই দাস। ‘ভালোবাসার মরসুম’ গেয়ে সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement