Valentines Day 2023: টলিউডের জনপ্রিয় জুটির ভালাবাসা প্রকাশ্যে, শ্বেতাকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারেন না রুবেল

যমুনা ঢাকি-তে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন শ্বেতা, রুবেল। সেই থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে গুঞ্জন টলিপাড়ায়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এতদিন পর্যন্ত কখনও মুখ খুলতে দেখা যায় শ্বেতা, রুবেলকে।

Shweta Bhattacharya, Rubel Das (Photo Credit: Facebook)

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: ভালবাসার দিনে এবার বান্ধবীর সঙ্গে পরিচয় করালেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। ১৪ ফেব্রুয়ারি রুবেল জানান, শ্বেতাকে ছাড়া তিনি জীবনে চলতে পারবেন না। গত ৩ বছর ধরে তাঁরা একে অপরকে চিনেছেন, জেনেছেন। তাই শ্বেতাকে ছাড়া তিনি নিজের অস্বিস্ত ভাবতেই পারেন না বলে জানান রুবেল। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কের রসায়নের বিষয়ে খোলসা করেন 'নিম ফুলের মধু' খ্যাত অভিনেতা। প্রসঙ্গত বর্তমানে 'সোহাগ জলে' প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য ( Shweta Bhattacharya)।

'যমুনা ঢাকি'-তে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন শ্বেতা, রুবেল। সেই থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে  গুঞ্জন টলিপাড়ায়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এতদিন পর্যন্ত কখনও মুখ খুলতে দেখা যায় শ্বেতা, রুবেলকে।  ৩ বছর ধরে নিজেদের ভালবাসাকে গোপণীয়তার মোড়কে রাখার পর এবার ভালবাসার দিনে তার বহিঃপ্রকাশ করলেন রুবেল দাস।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement