Koel Mullick: করোনা-মুক্ত মল্লিক পরিবার, সুস্থ কোয়েলের স্বামী নিসপাল সিং রানেও

অবশেষে স্বস্তি ফিরল মল্লিক পরিবারে। করোনা-মুক্ত মল্লিক পরিবার। কোভিড-১৯ যুদ্ধে জয়ী রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক এবং কোয়েল মল্লিক। কোয়েলের স্বামী নিসপাল সিং রানেও সুস্থ হয়ে উঠেছেন। টুইটে মল্লিক পরিবারের সুস্থ হয়ে ওঠার কথা নিজেই জানান অভিনেতা কোয়েল মল্লিক। সেই সঙ্গে তাদের সুস্থ হয়ে ওঠার কামনা করার জন্য সকল শুভাকাঙ্খীদেরকে ধন্যবাদও জানিয়েছেন রঞ্জিত কন্যা কোয়েল।

Koel Mallick (Photo: Instagram)

কলকাতা, ৩ অগাস্ট: অবশেষে স্বস্তি ফিরল মল্লিক পরিবারে। করোনা-মুক্ত মল্লিক পরিবার। কোভিড-১৯ যুদ্ধে জয়ী রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক এবং কোয়েল মল্লিক। কোয়েলের স্বামী নিসপাল সিং রানেও সুস্থ হয়ে উঠেছেন। টুইটে মল্লিক পরিবারের সুস্থ হয়ে ওঠার কথা নিজেই জানান অভিনেতা কোয়েল মল্লিক। সেই সঙ্গে তাদের সুস্থ হয়ে ওঠার কামনা করার জন্য সকল শুভাকাঙ্খীদেরকে ধন্যবাদও জানিয়েছেন রঞ্জিত কন্যা কোয়েল।

গত ১০ জুলাই টুইট করে রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক এবং নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নিসপাল সিং রানেও। জ্বর এবং হালকা শ্বাসকষ্ট থাকায় নিসপাল সিং-সহ মল্লিক পরিবারের সকলের করোনা পরীক্ষা হয়। সোয়্যাব টেস্টে রিপোর্ট পজিটিভ এলেও পরিস্থিতি উদ্বেগজনক ছিল না কারওরই। তাই চিকিৎসকের পরামর্শে বাড়িতেই সেল্ফ কোয়ারেন্টাইনে ছিলেন মল্লিক পরিবার এবং কোয়েলের স্বামী। বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন রানে এবং কোয়েল।

টুইটে কোয়েল মল্লিক লিখেছেন, "আপনাদের সকলের ভালবাসা, প্রার্থনার জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই। সকলের প্রার্থনা ও আশীর্বাদে আমরা সকলে পুরোপুরি করোনামুক্ত।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement