Dev-Rukmini Maitra: করোনার গ্রাস, একযোগে আক্রান্ত টলিউড তারকা দেব-রুক্মিণী

দেবের পাশাপাশি করোনায় আক্রান্ত অভিনেতার বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্র। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রুক্মিণী জানান যে তিনি করোনায় আক্রান্ত। বর্তমানে বাড়িতেই রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছেন বলে জানান রুক্মিণী।

Dev, Rukmini Maitra (Photo Credit: Instagram)

কলকাতা, ৬ জানুয়ারি:  এবার করোনার (Coronavirus) গ্রাসে অভিনেতা দেব (Dev) । বুধবার রাতে কোভিড রিপোর্ট হাতে পেয়ে, তিনি পজিটিভ বলে জানান তৃণমূল কংগ্রেসের (TMC)  অভিনেতা সাংসদ। তবে কোভিড আক্রান্ত হলেও, তাঁর কোনও উপসর্গ নেই। ফলে বাড়িতেই তিনি নিভৃতবাসে রয়েছেন বলে জানান দেব। দেবের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই, যাঁরা তাঁর খোঁজ নিয়েছেন, প্রত্যেককে ভালবাসা জানান অভিনেতা।

 

দেবের পাশাপাশি করোনায় আক্রান্ত অভিনেতার বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রুক্মিণী জানান যে তিনি করোনায় আক্রান্ত। বর্তমানে বাড়িতেই রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছেন বলে জানান রুক্মিণী। শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন বলেও আশা প্রকাশ করেন অভিনেত্রী।

 

করোনার তৃতীয় ঢেউ যখন একটু একটু করে থাবা বসাতে শুরু করেছে গোটা দেশ জুড়ে, সেই সময় টলিউডের একের পর এক তারকা আক্রান্ত। সৃজিত মুখোপাধ্যায় থেকে জিৎ গঙ্গোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়ের পর এবার দেব, রুক্মিণীও করোনার কবলে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement