Sonakshi Sinha Wedding: সই করেই বিয়ে সারলেন সোনাক্ষী-জাহিরের, ছবি প্রকাশ্যে

সব জল্পনা সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আসানসোলের তৃণমূল সাংসদ তথা চিত্র তারকা শত্রুঘ্ন সিনহা-র জামাই হলেন জাহির ইকবাল।

Sonakshi Sinha has officially tied the knot with Zaheer Iqbal. (Photo Credits: X)

সব জল্পনা সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) । আসানসোলের তৃণমূল সাংসদ তথা চিত্র তারকা শত্রুঘ্ন সিনহা-র জামাই হলেন জাহির ইকবাল। বিয়ের অনুষ্ঠানে সব সময় মেয়ে সোনাক্ষীর পাশে থাকা শত্রুঘ্ন। জাহিরের বাড়িতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা পূর্ণ হয়। ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের রীতি মেনে বিয়ের পরিবর্তে তাঁরা আইনি মতে বিয়ে সারলেন। দু জনের বিয়ে হল সই সাবুদের মাধ্যমে। সোনাক্ষী এবং জাহিরের রেজিস্ট্রির সময়ের ছবি প্রকাশ্যে এসেছে।

সেখানে পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহাকে। বিয়ে উপলক্ষ্যে কয়েক দিন পর বড় গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন সোনাক্ষী ও জাহির। সেই পার্টিতে গোটা বলিউড হাজির থাকতে চলেছে বলে খবর।

দেখুন ছবিতে

দেখুন ছবিতে

এদিন আনুষ্ঠানিক বিয়েতে সোনাক্ষী ও তাঁর স্বামী জাহির-দুজনেই আইভরি রঙের পোশাক পরেছিলেন। 'দাবাঙ গার্ল' সোনাক্ষী আইভরি রঙের শাড়ির সঙ্গে পরেছিলেন জড়োয়ার গয়না। হাতে ছিল বিয়ের মেহেন্দি। খোঁপা করে তাতে সাদা গোলাপ লাগিয়ে সাজ সম্পূর্ণ করেন। মেয়ের বিয়েতে শত্রুঘ্ন পরেছিলেন, কালো পঞ্জাবি সঙ্গে গলায় ওড়না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement