Sonakshi Sinha On India-Pakistan Tension: 'সত্যি দেখান, খবরকে সংবেদনশীল করে মানুষকে আতঙ্কিত করবেন না', তোপ সোনাক্ষীর

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে খবরের চ্যানেলগুলি কী করছে বলে প্রশ্ন তোলেন বলিউড অভিনেত্রী। তিনি আরও বলেন, আপনারা আপনাদের কাজ করুন। রিপোর্ট তুলে ধরুন আর সত্যি ঘটনা দেখান, ব্যাস।

Sonakshi Sinha On India-Pakistan Tension: 'সত্যি দেখান, খবরকে সংবেদনশীল করে মানুষকে আতঙ্কিত করবেন না', তোপ সোনাক্ষীর
Sonakshi Sinha Blasts On News Chanel (Photo Credit: Insatgram)

মুম্বই, ৯ মে: ভারত-পাকিস্তান উত্তেজনার (India-Pakistan Tension) মাঝে সংবাদমাধ্যমের বিরুদ্ধে চটলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিয়ে তোপ দাগেন সংবাদমাধ্যমগুলির (News Chanel) বিরুদ্ধে। বিশেষ করে নিউজ় চ্যানেলগুলির বিরুদ্ধে। নিউজ় চ্যানেলগুলি মজায় পরিণত হয়েছে বলে কটাক্ষ করেন অভিনেত্রী। নিউজ় চ্যানেলগুলি যেভাবে বিভিন্ন ফুটেজ দেখাচ্ছে, চিৎকার করছে এবং নাটকের মত করে উপস্থাপনা করছে, তা অসহ্য। এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহার অভিনেত্রী কন্যা।

আরও পড়ুন: India-Pakistan Tension: ধর্মীয়স্থানে হামলা পাকিস্তানের তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান জ়িরো টলারেন্স, স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে খবরের চ্যানেলগুলি কী করছে বলে প্রশ্ন তোলেন বলিউড অভিনেত্রী। তিনি আরও বলেন, আপনারা আপনাদের কাজ করুন। রিপোর্ট তুলে ধরুন আর সত্যি ঘটনা দেখান, ব্যাস। যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত সংবেদনবশীল করে তুলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেবেন না বলে আবেদন করেন অভিনেত্রী।

পাশাপাশি তিনি আরও বলেন, মানুষ সব সময় বিশ্বাসযোগ্য খবর খোঁজেন। তাই 'খবরের নামে এই গারবেজ মার্কা নিউজ় চ্যানেলগুলি দেখা বন্ধ করুন' বলেও মন্তব্য করেন জ়াহির খানের স্ত্রী সোনাক্ষী সিনহা।

প্রসঙ্গত জ়াহির খানকে বিয়ের পর থেকে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয় সোনাক্ষী সিনহাকে। তবে কোনও সমালোচনা এবং কটাক্ষকেই কখনও গুরুত্ব দিতে দেখা যায়নি বলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে।

(The above story first appeared on LatestLY on May 09, 2025 07:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).