Padma Awards 2025: পদ্মভূষণে ভূষিত চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর, বেহালাবাদক লক্ষ্মীনারায়ণ
প্রয়াত গজল কিংবদন্তি পঙ্কজ উধাস এবং বিনোদন জগতের আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে।
নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পদ্মভূষণে (Padma Bhushan) ভূষিত হলেন চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর (Film Director Shekhar Kapur) এবং বেহালাবাদক লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম (Violinist Lakshminarayana Subramaniam)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) এই পুরস্কার প্রদান করেন। আরও পড়ুন: Kareena Kapoor Khan: 'নির্লজ্জ' ,'গদ্দার', পহেলগাম আবহে পাকিস্তানি শিল্পীর সঙ্গে পোজ করিনার, ছবি ভাইরাল হতেই বেবোকে বয়কটের ডাক
অনুষ্ঠানে প্রয়াত গজল কিংবদন্তি পঙ্কজ উধাস এবং বিনোদন জগতের আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে। বিনোদন জগতের অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন প্লেব্যাক গায়ক জসপিন্দর নারুলা, বাঁশিবাদক পণ্ডিত রোনু মজুমদার, সন্তুর বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং বিখ্যাত পুতুলনাচ ভীমব্বা দোদ্দাবলাপ্পা শিলেক্যথারা প্রমুখ।
পদ্মভূষণে ভূষিত চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর
বেহালাবাদক লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম