Kareena Kapoor Khan: 'নির্লজ্জ' ,'গদ্দার', পহেলগাম আবহে পাকিস্তানি শিল্পীর সঙ্গে পোজ করিনার, ছবি ভাইরাল হতেই বেবোকে বয়কটের ডাক

পহেলগাম হত্যাকাণ্ডের দিন কয়েকের মধ্যেই পাক-শিল্পীর সঙ্গে করিনার ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই উঠেছে নায়িকাকে বয়কটের ডাক। কেউ নায়িকাকে বলছেন 'নির্লজ্জ' তো আবার কেউ 'গদ্দার' বলে কটাক্ষ করছেন।

Kareena Kapoor Khan: 'নির্লজ্জ' ,'গদ্দার', পহেলগাম আবহে পাকিস্তানি শিল্পীর সঙ্গে পোজ করিনার, ছবি ভাইরাল হতেই বেবোকে বয়কটের ডাক
Kareena Kapoor Khan Poses with Pakistani Designer Faraz Manan (Photo Credits: X)

জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার দিন কয়েক পরেই দুবাইয়ে (Dubai) দিয়ে পাকিস্তানি ডিজাইনার ফারাজ মানানের সঙ্গে ছবি তুলে তীব্র সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। বলি সুন্দরীর সঙ্গে ছবিটি শেয়ার করেছেন পাক ডিজাইনার নিজেই। এরপরেই সইফ-ঘরনির দিকে ধেয়ে আসতে শুরু করে কটাক্ষ। করিনাকে 'গদ্দার' বলে নিন্দা করলেন নেটিবাসী।

আরও  পড়ুনঃ কোন কোন পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে খোলা যাবে না? দেখুন সম্পূর্ণ তালিকা

গত মঙ্গলবার, ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের হামলা (Pahalgam Terrorist Attack) চালায় পাকিস্তানের জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ২৬ জনের। এরপরেই ইসলামাবাদের বিরুদ্ধে কোমর বেঁধেছে নয়াদিল্লি। পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম কূটনীতিক ব্যবসা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। ভিসা বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তানিদের। যত দ্রুত সম্ভব পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তানের সম্পর্কে ক্রমে বাড়ছে উত্তেজনা। এই আবহে দুবাইয়ে গিয়ে পাক শিল্পীর সঙ্গে ছবি তুলে বিপাকে করিনা।

দুবাই-তে পাক শিল্পীর সঙ্গে ফ্রমবন্দি করিনা

রবিবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন নায়িকা। ফটোশুটের জন্যে অভিনেত্রীর এই বিদেশ যাত্রা। রাতেই করিনার সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন পাকিস্তানি ডিজাইনার ফারাজ মানানে। পহেলগাম হত্যাকাণ্ডের দিন কয়েকের মধ্যেই পাক-শিল্পীর সঙ্গে করিনার ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই উঠেছে নায়িকাকে বয়কটের ডাক। কেউ নায়িকাকে বলছেন 'নির্লজ্জ' তো আবার কেউ 'গদ্দার' বলে কটাক্ষ করছেন।

পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে করিনার ছবিঃ

এদিকে আজ সোমবার পাকিস্তানের বিরুদ্ধে আরও এক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। পাকিস্তানের মোট ১৬টি ইউটিউব চ্যালেনের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে (Pakistani YouTube Channels Banned) কেন্দ্রের মোদী সরকার। ওই পাক ইউটিউব চ্যানেলগুলো ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং উস্কানিমূলক খবর ছড়াচ্ছে বলে অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত নিয়েছে

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).