Sarah Khalifa Death Sentence: জনপ্রিয় টিভি অ্যাঙ্কর সারাহ খালিফার মৃত্যুদণ্ড, জানুন কোন অপরাধে

আন্তর্জাতিক দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে মাদক পাচার ও কৃত্রিম মাদক তৈরির একটি বড় মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খালিফাকে মৃত্যুদণ্ড দিয়েছে কায়রোর একটি ফৌজদারি আদালত।

Sarah Khalifa Death Sentence: জনপ্রিয় টিভি অ্যাঙ্কর সারাহ খালিফার মৃত্যুদণ্ড, জানুন কোন অপরাধে
Sarah Khalifa death sentence. (Photo Credits:X)

Sarah Khalifa Death Sentence: আন্তর্জাতিক দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে মাদক পাচার ও কৃত্রিম মাদক তৈরির একটি বড় মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা বা অ্যাঙ্কর (TV Anchor) সারাহ খালিফাকে মৃত্যুদণ্ড দিয়েছে কায়রোর একটি ফৌজদারি আদালত। ৩৯ বছর বয়সী এই বিনোদন তারকাকে আরও ১১ জন আসামির সঙ্গে ফাঁসির সাজা শোনানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সময় ৩৯ বছর বয়সী এই তারকা অঝোরে কাঁদছিলেন এবং বিচারকের কাছে করুণা ভিক্ষা চাইছিলেন। তাঁর আইনজীবী জানান, এই শাস্তির বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।

ঘটনার বিস্তারিত ও আদালতের রায়

উপস্থাপিকা হিসেবে বেশ সুপরিচিত সারাহ খালিফা আল-মেহওয়ার টিভি চ্যানেলে অপরাধ সংক্রান্ত জনপ্রিয় অনুষ্ঠান 'মিশন ইম্পসিবল' সঞ্চালনা করতেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আদালতে জানান, সারাহ এবং তাঁর সহযোগীরা একটি সুসংগঠিত অপরাধী চক্র গড়ে তুলেছিলেন। তাঁরা বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে আবাসিক এলাকাকে গবেষণাগার বানিয়ে সিন্থেটিক মাদক প্রস্তুত করতেন। অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৭৫০ কেজি মাদক, কাঁচামাল এবং বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

 ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

মামলায় ২০ জন সাক্ষীর জবানবন্দি এবং ভিডিও-ছবিসহ ডিজিটাল প্রমাণ উপস্থাপন করা হয়। বিচারে আদালত সারাহসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ৫ লাখ মিসরীয় পাউন্ড জরিমানা করে। এছাড়া একই মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭ জন বেকসুর খালাস পেয়েছেন। মিসরের গ্র্যান্ড মুফতির আইনি ও ধর্মীয় মতামত গ্রহণের পরেই এই ফাঁসির রায় চূড়ান্ত ঘোষণা করে আদালত।

আদালতে কেঁদে ভাসালেন সারাহ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সময় ৩৯ বছর বয়সী এই তারকা অঝোরে কাঁদছিলেন এবং বিচারকের কাছে করুণা ভিক্ষা চাইছিলেন। নিজের নির্দোষ দাবি করে তিনি বলেন, "আমি আল্লার দোহাই দিয়ে বলছি, আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি জীবনে একটি সিগারেট পর্যন্ত স্পর্শ করিনি। আমার বাবা-মা আমাকে খুব ভালোভাবে মানুষ করেছেন, তাঁরা ধার্মিক। অবৈধ উপায়ে উপার্জিত টাকার আমার কোনো প্রয়োজন নেই।"ইনস্টাগ্রামে প্রায় ২৫ লাখ অনুসারী থাকা সারাহ টিভিতে কাজ করার পাশাপাশি একটি সৌন্দর্য ক্লিনিক ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাও পরিচালনা করতেন।

(The above story first appeared on LatestLY on Sep 08, 2026 09:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).