Shahid Kapoor: ভিকি বাদ, ব্যাক টু ব্যাক হিট দেওয়ার পর অশ্বত্থামা ছবিতে মুখ্যচরিত্রে শাহিদ

Shahid Kapoor (Photo Credits: Instagram)

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল মহাভারতের জনপ্রিয় চরিত্র অশ্বত্থামাকে নিয়ে সিনেমা হবে বলিউডে। এমনকী এই নিয়ে প্রকাশ্যে এসেছিল পোস্টারও। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করার কথা ছিল ভিকি কৌশলের (Vicky Kaushal) এবং পরিচালনা করার কথা ছিল উরি দ্য সার্জিকাল স্ট্রাইক-এর পরিচালক আদিত্য ধরের। এমনকী এই সিনেমার জন্য বডিবিল্ডিংও শুরু করেছিলেন অভিনেতা। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিকি নয়, অশ্বত্থামা ছবিতে দেখা যাবে শাহিদ কাপুরকে।

পুজা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সম্প্রতি অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করা হয়, যেখানে ছবির নাম 'অশ্বত্থামা- দ্য সাগা কন্টিনিউজ' (Ashwatthama - The Saga Continues) প্রকাশ্যে আনা হয়। ছবিটি পরিচালনা করবেন সচিন রবি। এবং প্রযোজনা করবেন বাসু ভাগনানি এবং জ্যাকি ভাগনানি। যদিও প্রথমে এই ছবির নাম ছিল দ্য ইমর্মটাল অশত্থামা। কিন্তু করোনা আসার পর প্রযোজক রনি স্ক্রুওয়ালা প্রজেক্টটি থেকে সরে আসে। তারপর অবশ্য জিও স্টুডিও এগিয়ে এসেছিল। কিন্তু শেষমেশ পুজা এন্টারটেনমেন্ট অশ্বত্থামাকে নিয়ে ছবি করার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে ভিকিকে চরিত্রটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অভিনেতার ভক্তরা মেনে নিতে পারছে না। এদিকে 'অশ্বত্থামা- দ্য সাগা কন্টিনিউজ' ছবির শুটিং কবে থেকে শুরু হবে তাও এখনও জানা যায়নি। এমনকী শাহিদের বিপরীতে কোন নায়িকা থাকবে তাও এখনও জানা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement