Sarabhai Actor Vaibhavi Upadhyaya Dies: : গাড়ি দুর্ঘটনায় প্রয়াত 'সারাভাই ভার্সেস সারাভাই ' খ্যাত বৈভবী উপাধ্যায়

হিমাচল প্রদেশে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন তিনি

Photo Instagram

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন 'সারাভাই ভার্সেস সারাভাই' খ্যাত বৈভবী উপাধ্যায়। ই টাইমসের রিপোর্ট থেকে জানা গেছে মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশে। তাঁর দেহ আনতে হিমাচল প্রদেশে রওনা দিয়েছেন তাঁর ভাই।

বৈভবী উপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় শোকাহত টেলিভিশন ইন্ডাস্ট্রী। আদিত্য সিং রাজপুতের পর আবার মৃত্যুর খবরে শোকাহত হল টিভি ইন্ডাস্ট্রি।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্যান্য কলাকুশলীরা। বিশেষ করে তার সঙ্গে সারাভাই ভার্সেস সারাভাইয়ে একসঙ্গে কাজ করা জেডি মাজেথিয়াও টুইটারে শোকপ্রকাশ করেছেন মৃত্যুর ঘটনায়।

বুধবার তাঁর মৃতদেহ মুম্বইতে আনা হবে। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন বৈভবী।যার মধ্যে রয়েছে সারাভাই ভার্সেস সারাভাই,  ক্যা কসুর হ্যায় আমলাকা? এছাড়া ওয়েব সিরিজ প্লিজ ফাইন্ড অ্যাটাচ, জিরো কেএমএসে অভিনয় করেছেন তিনি।এছাড়া বলিউড ছবি 'ছাপ্পাক' এবং 'সিটি লাইটসেও' দেখা গেছে তাঁকে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement