Sara Ali Khan Hot Pics: অভিনেত্রী সারা আলি খান ছবি শেয়ার করে লিখেছেন, 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' দেখতে পাওয়া যাচ্ছে প্রাইম ভিডিওতে...

Credit: Instagram

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খানের নতুন চলচ্চিত্র 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' মুক্তি পায়, ২১ মার্চ, বৃহস্পতিবার। সিনেমার মুক্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় কিছু সুন্দর ছবি শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে জানান, সিনেমাটি দেখতে পাওয়া যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

ভারতের স্বাধীনতা সংগ্রামের সত্য গল্প নিয়ে তৈরি ছবি 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান'। তাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে ভারতীয় সাজে সাদা শাড়িতে দেখতে পাওয়া যায় সারাকে। খোলা চুল এবং হালকা মেকআপে খুব সুন্দর দেখাচ্ছে তাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান', সাহস ও ত্যাগের গল্প এবং আত্ম-আবিষ্কার ও আত্মবিশ্বাসের যাত্রা।

সত্য ঘটনায় নির্ভর করে তৈরি করা হয়েছে সারা আলি খানের 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' ছবিটি। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের উপর ভিত্তি করে তৈরি এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে দেখতে পাওয়া যাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি ভিন্ন রূপ। ছবিটির পরিচালনায় ছিলেন কানন আইয়ার। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সারা আলি খান। এছাড়াও এই চলচ্চিত্রের বিশেষ চরিত্রে দেখতে পাওয়া যাবে ইমরান হাশমি, সচিন খেদেকর, স্পর্শ শ্রীবাস্তব, অভয় ভর্মা, অ্যালেক্স ও নিল এবং আনন্দ তিওয়ারি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement