গোপনে অ্যাডাল্ট ছবির দুনিয়ায় কাজ, ধরা পড়ার পর স্বামীর অভাবনীয় সমর্থন, অকপট জাপানি অভিনেত্রী রিরিকো কিংশিতা

অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পেশাজীবন বেছে নেওয়ার পর বহু বছর স্বামীর থেকে তা সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন জাপানি এভি (AV) অভিনেত্রী রিরিকো কিংশিতা। দীর্ঘ গোপনীয়তার ফলে একসময় ভেঙে পড়ার মুখে পৌঁছেছিল তাঁদের বিবাহিত জীবন। তবে শেষ পর্যন্ত সত্যিটা সামনে আসার পর যা ঘটল, তা চমকে দিয়েছে অনেককেই।

Ririko Kinoshita.

Ririko Kinoshita Reveals Secret: অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পেশাজীবন বেছে নেওয়ার পর বহু বছর স্বামীর থেকে তা সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন জাপানি এভি (Adult-Video Industry) অভিনেত্রী রিরিকো কিংশিতা। দীর্ঘ গোপনীয়তার ফলে একসময় ভেঙে পড়ার মুখে পৌঁছেছিল তাঁদের বিবাহিত জীবন। তবে শেষ পর্যন্ত সত্যিটা সামনে আসার পর যা ঘটল, তা চমকে দিয়েছে অনেককেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং দাম্পত্য জীবনের এই টানাপোড়েন নিয়ে অকপট মুখ খুলেছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী।

কীভাবে গোপনে অ্যাডাল্ট ফিল্মে কাজ করেন

১৫ই অগাস্ট একটি জাপানি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিরিকো জানান, ২০২০ সালের মার্চ মাসে ৩৪ বছর বয়সে 'ম্যাডোনা' নামক একটি প্রযোজনা সংস্থার হাত ধরে অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন তিনি। এই প্রযোজনা সংস্থাটি মূলত বিবাহিত ও বয়স্ক নারীদের কেন্দ্র করে ছবি তৈরির জন্য পরিচিত। কিন্তু অন্য অনেকের ক্ষেত্রে 'গৃহবধূ' পরিচয়টি কেবল অভিনয়ের অংশ হলেও, রিরিকোর ক্ষেত্রে তা ছিল একশো শতাংশ সত্যি।

দেখুন ভিডিও

 

বিবাহিত অবস্থায় কাজ করেন, জানতে দেননি স্বামীকে

ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় তিনি সম্পূর্ণ বিবাহিত ছিলেন, কিন্তু এই পেশায় আসার বিষয়টি নিজের স্বামীকে ঘুণাক্ষরেও জানতে দেননি। টানা দুই বছর ধরে স্বামীর কাছে এই বড় সত্যটি গোপন করে কাজ চালিয়ে যান তিনি। তবে মিথ্যা ও গোপনীয়তার প্রভাব পড়তে শুরু করে তাঁদের সম্পর্কে। প্রতিদিনের মানসিক চাপ এবং অপরাধবোধ তাঁদের দাম্পত্য জীবনকে এক চরম সংকটের মুখে ঠেলে দেয়।

স্বামীর কাছে স্বীকার রিরিকোর

অবশেষে দুই বছর পর নিজের ক্যারিয়ারের কথা স্বামীর কাছে স্বীকার করেন রিরিকো। এই সত্য সামনে আসার পর শুরুতে চরম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর স্বামী। স্ত্রীর এমন এক গোপন পেশার কথা মেনে নেওয়া তাঁর জন্য মোটেই সহজ ছিল না। তবে দীর্ঘ আলোচনা ও সময়ের ব্যবধানে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। স্ত্রীর কাজের ধরন ও সিদ্ধান্তকে ধীরে ধীরে বুঝতে শুরু করেন তিনি এবং শেষ পর্যন্ত রিরিকোর এই পেশাকে পূর্ণ সমর্থন জানান।

এরপর কেমন চলছে তাদের সম্পর্ক

রিরিকো কিংশিতা জানান, এই সত্যি প্রকাশের কঠিন পর্যায়টি পার হওয়ার পর তাঁদের মধ্যকার সমস্ত অবিশ্বাস দূর হয়ে গেছে। বর্তমানে তাঁদের সম্পর্কের বাঁধন আগের চেয়ে আরও অনেক বেশি শক্ত ও মজবুত হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement