Sushant Singh Rajput’s Death Anniversary: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বার্ষিকীতে মুখ খুললেন রিয়া চক্রবর্তী, আবেগী পোস্টে কী বললেন সুশান্তের গার্লফ্রেন্ড
ঠিক একবছর আগে আজকের দিনেই মারা গিয়েছিলেন বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল দেশ। সুশান্তের মৃত্যুতে অস্বাভাবিক দিকের কথা চিন্তা করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর কাঠগড়ায় ওঠেন সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী।
মুম্বই, ১৪ জুন: ঠিক একবছর আগে আজকের দিনেই মারা গিয়েছিলেন বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) । সুশান্তের রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল দেশ। সুশান্তের মৃত্যুতে অস্বাভাবিক দিকের কথা চিন্তা করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর কাঠগড়ায় ওঠেন সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সুশান্তের মৃত্যুর জন্য সংবাদমাধ্যমের একটা অংশ রিয়াকে কার্যত দোষী করেন। কিন্তু তদন্তে রিয়ার বিরুদ্ধে কিছুই মেলেনি। তবে সুশান্তের মৃত্যুতে উঠে আসা ড্রাগস কাণ্ডে রিয়ার নাম জড়ানোয় তাঁকে জেল খাটতে হয়। পরে তিনি জামিনে মুক্ত হন।
সুশান্তের মৃত্যুতে সবচেয়ে বেশি আলোচিত নাম হয়ে ওঠেন বলিউড অভিনেত্রী রিয়া। মিডিয়ার একাংশ তাঁকে বিচারের আগেই দোষী সাব্যস্ত করে। তবে সমাজের একটা অংশ তাঁর পাশেও দাঁড়ায়। রিয়ার বিরুদ্ধে সুশান্তের মৃত্যুতে কোনও অভিযোগের প্রমাণ হয়নি এখনও। সেই রিয়া এতদিন চুপ থাকার পর সুশান্তকে নিয়ে মুখ খুললেন।
সুশান্তের মৃত্যুবার্ষিকীতে রিয়া তাঁর স্মৃতিতে টুইট করে লিখলেন, "তুমি আমার সময় ছিলে, আর তুমিই আমার সব কিছু ছিলে। ওরা বলে সময় সব কিছুই ক্ষত সারিয়ে দেয়। কিন্তু তুমিই তো আমার সব কিছু ছিলে। কোনও একটা মুহূর্ত ছিল না যখন আমি বিশ্বাস করিনি তুমি নেই।"