KL Rahul - Athiya Shetty: মুম্বইতে ২০ কোটির বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন তারকা দম্পতি রাহুল-আথিয়া

তথ্য অনুযায়ী, কে এল রাহুল ইতিমধ্যেই পালি হিলের বাড়ির জন্য ১.২০ কোটি দিয়েছেন। রেজিস্ট্রেশন বাবদ দিয়েছেন ৩০ হাজার। এই অ্যাপার্টমেন্টে গাড়ি পার্কিংয়ের ৪টি জায়গা রয়েছে।

KL Rahul , Athiya Shetty.jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ জুলাই: মুম্বইতে (Mumbai) ২০ কোটির ফ্ল্যাট কিনলেন কে এল রাহুল (KL Rahul) এবং আথিয়া শেট্টি (Athiya Shetty )। মুম্বইয়ের পালি হিলে বিলাসবহুল ফ্ল্যাট কেনেন ভারতীয় ক্রিকেট দলের এই তারকা এবং তাঁর স্ত্রী অভিনেত্রী আথিয়া শেট্টি। ব্যান্দ্রার পালি হিলের সান্ধু প্যালেসে বিলাসবহুল বাড়ি কিনেছেন আথিয়া, রাহুল। ৩,৩৫০ স্কয়ার ফিটের বিলাসবহুল বাসস্থান  কিনতে কার্যত বিপুল খরচ করেন আথিয়া, রাহুল। সান্ধু প্যালেসের ১৮ তলায় নিজেদের বাসস্থান তৈরি করেছেন এই তারকা দম্পতি।

তথ্য অনুযায়ী, কে এল রাহুল ইতিমধ্যেই পালি হিলের বাড়ির জন্য ১.২০ কোটি দিয়েছেন। রেজিস্ট্রেশন বাবদ দিয়েছেন ৩০ হাজার। এই অ্যাপার্টমেন্টে গাড়ি পার্কিংয়ের ৪টি জায়গা রয়েছে। ১৫ জুলাই এই বিলাসবহুল বাড়ির জন্য রাহুল এবং আথিয়া বিপুল অর্থ জমা করেছেন বলে খবর।

যদিও এ বিষয়ে সান্ধুদের তরফে যেমন কোনও মন্তব্য করা হয়নি, তেমনি রাহুলকেও কিছু বলতে দেখা যায়নি। আথিয়াও রয়েছেন একেবারে চুপ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement