Krishna Mukerji Passes Away: মা-কে হারিয়ে কেঁদে ভাসালেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, প্রয়াত প্রযোজক-গায়িকা কৃষ্ণা মুখোপাধ্যায়

মঙ্গলবার দুপুরে রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতী কৃষ্ণা মুখোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য মুখোপাধ্যায় পরিবার কৃতজ্ঞ। তবে গভীর শোকের এই মুহূর্তে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে।

Rani Mukerji's Mother Krishna Mukerji Dies (Photo Credit: Instagram)

Krishna Mukerji Passes Away: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ। প্রয়াত হলেন তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে এই খবর নিশ্চিত করা হয়েছে।

শোকপ্রকাশ যশরাজ ফিল্মসের

যশ রাজ ফিল্মসের বিবৃতিতে জানানো হয়, “মঙ্গলবার দুপুরে রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতী কৃষ্ণা মুখোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য মুখোপাধ্যায় পরিবার কৃতজ্ঞ। তবে গভীর শোকের এই মুহূর্তে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে।”

'রানি-কাহানি'র নেপথ্য নায়িকা কৃষ্ণা মুখোপাধ্যায়

রানি মুখোপাধ্যায়ের জীবনের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন তাঁর মা। বিভিন্ন অনুষ্ঠানে মায়ের সঙ্গেই অধিকাংশ সময় দেখা যেত অভিনেত্রীকে। মায়ের সঙ্গে তাঁর এই গভীর ও মধুর সম্পর্কের কথা বিভিন্ন সাক্ষাৎকারে রানি নিজেই বহুবার শেয়ার করেছেন। উল্লেখ্য, কৃষ্ণা মুখোপাধ্যায় পেশাগতভাবে সংগীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাধারে যেমন শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত শিল্পী ছিলেন, তেমনই বাংলা চলচ্চিত্রজগতেও একাধিক ছবিতে নেপথ্য গায়িকা হিসেবে কাজ করেছেন।

প্রযোজক ছিলেন

রানির অভিনয় জীবনে আসার পেছনেও ছিল তাঁর মায়ের সবচেয়ে বড় ভূমিকা। রানি মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি ছবি 'রাজা কী আয়েগী বারাত'-এ অভিনয়ের প্রস্তাব যখন আসে, তখন মায়ের পরামর্শেই চলচ্চিত্রে পা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। রানি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিবারের আর্থিক অবস্থা সামাল দিতে এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁর মা তাঁকে অভিনয়ে উৎসাহিত করেছিলেন। প্রসঙ্গত, রানি মুখোপাধ্যায়কে শে বার পর্দায় দেখা গিয়েছে ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর সুপারহিট সিনেমা ‘মরদানী ৩’-এ। এছাড়া আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তাঁর পরবর্তী ছবি ‘কিং’, যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। মায়ের এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অভিনেত্রী ও তাঁর পরিবারের অনুরাগী থেকে শুরু করে সমগ্র বিনোদন জগতে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement