Rahul Mahajan: ভাঙছে তৃতীয় বিয়েও? বাঙালি-কন্যা ডিম্পির পর রাহুল মহাজনের তৃতীয় স্ত্রী নাতালিয়াও সংসার ছাড়ছেন

রপর ২ বার ভাঙে রাহুল মহাজনের বিয়ে। প্রথম স্ত্রী শ্বেতা সিং গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন রাহুল মহাজনের বিরুদ্ধে। ২০০৮ সালে রাহুল এবং শ্বেতার বিয়ে ভাঙে। শ্বেতার সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে বাঙালি কন্যা ডিম্পি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাঁধা পড়েন রাহুল মহাজন।

Rahul Mahajan (Photo Credit: Instagram)

দিল্লি, ৩১ জুলাই:  ভাঙছে রাহুল মহাজনের তৃতীয় বিয়েও। রুশ মডেল নাতালিয়া ইলিনার সঙ্গে বিয়ের ৫ বছরের মাথায় এবার ভাঙছে প্রমোদ মহাজনের ছেলে রাহুলের বিয়ে। রাহুল এবং নাতালিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েনের জেরেই তাঁদের বিয়ে ভাঙছে বলে খবর। প্রসঙ্গত ২০১৮ সালে নাতালিয়া ইলিনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাহুল মহাজন এবং নাতালিয়া ইলিনা। বিয়ের ৫ বছরের মাথায় এবার রুশ মডেলের সঙ্গে বিয়ে ভাঙছেন রাহুল।

এর আগে পরপর ২ বার  ভাঙে রাহুল মহাজনের বিয়ে। প্রথম স্ত্রী শ্বেতা সিং গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন রাহুল মহাজনের বিরুদ্ধে। ২০০৮ সালে রাহুল এবং শ্বেতার বিয়ে ভাঙে। শ্বেতার সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে বাঙালি কন্যা ডিম্পি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাঁধা পড়েন রাহুল মহাজন। ২০১৫ সালে ডিম্পির সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় রাহুলের। রাহুলের বিরুদ্ধে মারধর-সহ গার্হস্থ্য হিংসার অবিযোগ করেন ডিম্পি।

বাঙালি কন্যা ডিম্পির সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে রুশ মডেল নাতালিয়া ইলিয়ানাকে বিয়ে করেন রাহুল। তৃতীয় বিয়েও দীর্ঘস্থায়ী হল না। ৫ বছরের মাথায় রাহুলের সঙ্গে থাকবেন না বলে বিচ্ছেদের মামলা দায়ের করেন নাতালিয়া ইলিনা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement