Raghav Chadda: গঙ্গাবক্ষে আরতি, আচার মেনে পুজো, স্ত্রী পরিণীতিকে সঙ্গে নিয়ে বিশেষভাবে জন্মদিন পালন করলেন রাঘব চাড্ডা

রাঘব-পরিণীতির মাথায় আশীর্বাদের হাত রাখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবিও।

বারানসীর ঘাটে রাঘব-পরিণীতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ গঙ্গাবক্ষে জন্মদিন(Birthday)) পালন করলেন আপ সাংসদ রাখব চাড্ডা(Raghav Chadha)। সঙ্গে ছিলেন স্ত্রী পরিণীতি চোপড়া(Parineeti Chopra)। বারানসীর বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে রীতি মেনে গঙ্গা(Ganges) আরতির মাধ্যমে পালন করলেন ৩৬ তম জন্মদিন। রবিবারই প্রয়াগরাজে(Prayagraj) পৌঁছন তারকা দম্পতি। এদিন ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্র, প্রসাদ এবং স্মারক দিয়ে তাঁদের স্বাগত জানান গঙ্গা সেবা নিধির সভাপতি সুশান্ত মিশ্র। তারকা দম্পতিকে কাছে পেয়ে বেজায় খুশি হন গঙ্গা সেবা নিধির সদস্যরা। এরপর সেই অঙ্গবস্ত্র পরেই বারানসীর ঘাটে বসে পুজো করেন আপ সাংসদ। পাশেই ছিলেন পরিণীতি। শুধু তাই নয়, রাঘব চাড্ডার মা এবং পরিবারের বেশ কজন সদস্যরাও ছিলেন সেখানে। এরপর নিয়ম মেনে গঙ্গাঘাটে আরতিও করেন তাঁরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের আরতির মুহূর্তের ভিডিয়ো। প্রসঙ্গত, কিছুদিন আগেই তারকা দম্পতির দিল্লির বাড়িতে পা রাখেন শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। রাঘব-পরিণীতির মাথায় আশীর্বাদের হাত রাখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবিও। আর রাঘব-পরিণীতির এই ধর্মাচরণে বেশ মুগ্ধ নেটিজেনদের একাংশ।

স্ত্রী পরিণীতিকে সঙ্গে নিয়ে বিশেষভাবে জন্মদিন পালন করলেন রাঘব চাড্ডা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement