Anurag Kashyap Abuses Brahmins On Pule Controversy: 'ব্রাক্ষ্মণদের উপর প্রস্রা...' পুলে বিতর্কে অশ্লীল মন্তব্য অনুরাগ কাশ্যপের, চর্চা শুরু হতেই বন্ধ করলেন কমেন্ট বক্স
অনুরাগ কাশ্যপের পোস্টে এই ধরনের মন্তব্য করতেই পরিচালক চোটে যান। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধৃত করেই ব্রক্ষ্মণদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে শোনা যায় অনুরাগ কাশ্যপকে।
মুম্বই, ১৮ এপ্রিল: ফুলে বিতর্কে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। অনন্ত মহাদেবনের ছবি 'পুলে' (Pule) নিয়ে সম্প্রতি আপত্তি জানানো হয় ব্রাক্ষ্মদের Brahmins) তরফে। যা নিয়ে সেন্সর বোর্ডেও শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে অনুরাগ কাশ্যপ মুখ খোলেন। এবং ব্রাক্ষ্মণ্যবাদ নিয়ে যে নেটিজেনরা মুখ খোলেন, তাঁদের বিরুদ্ধে ক্ষেপে কার্যত অশ্লীল মন্তব্য করে বসেন 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর পরিচালক অনুরাগ কাশ্যপ।
জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী পুলের (যাঁরা সমাজ সংস্কারক হিসেবে পরিচিত) জীবন নিয়ে সম্প্রতি অনন্ত মহাদেবনের ছবি পুলে সামনে আসে। যা নিয়ে মহারাষ্ট্রের ব্রাক্ষ্মণ সম্প্রদায়ের মানুষের একাংশ আপত্তি জানান। ফলে প্রতীক গান্ধী এবং পত্রলেখা অভিনীত ওই সিনেমা নিয়ে সেন্সর বোর্ডের কাছে আপত্তি জানানো হয়। যা নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। আর সেই সময়ই অশ্লীল মন্তব্য শোনা যায় অনুরাগ কাশ্যপের গলায়।
ফুলে নিয়ে কেন আপত্তি জানানো হল, তা নিয়ে পোস্ট করতেই এক ব্যক্তি আপত্তি জানান। পাশাপাশি অনুরাগ কাশ্যপ নিজে ব্রাক্ষ্মণ। তাই তিনি যত ব্রাক্ষ্মণদের অপমান করবেন, তত নিজে দগ্ধ হবেন বলে তাঁকে মন্তব্য করতে শোনা যায়।
আরও পড়ুন: Anurag Kashyap: 'সবাই ৮০০ কোটি টাকার ছবি বানাতে চাইছে', বলিউড ছাড়লেন অনুরাগ কাশ্যপ!
অনুরাগ কাশ্যপের পোস্টে এই ধরনের মন্তব্য করতেই পরিচালক চোটে যান। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধৃত করেই ব্রক্ষ্মণদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে শোনা যায় অনুরাগ কাশ্যপকে।
দেখুন অনুরাগ কাশ্যপের পোস্ট...
View this post on Instagram
এমনকী 'ব্রাক্ষ্মণদের উপর তিনি প্রস্রাব...' অনুরাগ কাশ্যপের ওই অশ্লীল মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
এদিকে বিতর্ক দানা বাঁধতেই সংশ্লিষ্ট পোস্টের কমেন্ট বক্স বন্ধ করে দিতে দেখা যায় পরিচালককে।