Panchayat Actor Aasif Khan Suffers Heart Attack: হৃদরোগে আক্রান্ত পঞ্চায়েত তারকা আসিফ খান, বিপদের ঘড়ি কাটতেই জীবন নিয়ে বড় শিক্ষা পেলেন অভিনেতা

আসিফ ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে তাঁর হৃদরোগ আক্রান্ত হওয়ার খবর জানান। জীবন যে বড়ই অনিশ্চিত তা এই দুটো দিনে তা অনুভব করেছেন আসিফ।

Panchayat Actor Aasif Khan Suffers Heart Attack (Photo Credits: X)

মুম্বই, ১৫ জুলাইঃ আচমকা বুকে ব্যথা। এরপরেই অসুস্থ বোধ করেন 'পাতাল লোক' (Pataal Lok) এবং 'পঞ্চায়েত' (Panchayat) খ্যাত আসিফ খান (Aasif Khan)। তড়িঘড়ি অভিনেতাকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, হৃদরোগ (Heart Attack) আক্রান্ত হয়েছেন আসিফ।

দু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে চিকিৎসায় সাড়া দিয়েছেন। সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। বিপদ কেটে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আসিফ ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে তাঁর হৃদরোগ আক্রান্ত হওয়ার খবর জানান। জীবন যে বড়ই অনিশ্চিত তা এই দুটো দিনে তা অনুভব করেছেন আসিফ। জীবন আজ আছে কাল নেই, তাই প্রতিটা দিনই ভালোভাবে উপভোগ করার জন্যে অনুরাগীদের পরামর্শ দিয়েছেন তিনি।

হৃদরোগে আক্রান্ত হন পঞ্চায়েত অভিনেতা আসিফ খান

Panchayat Actor Aasif Khan Suffers Heart Attack (Photo Credits: X)

অভিনেতা  লেখেন, 'গত ৩৬ ঘন্টা ধরে আমি বুঝেছি জীবনের একটা দিনকেও হালকাভাবে নেওয়া উচিৎ নয়। জীবন খুব ছোট। সবকিছু এক মুহূর্তে বদলে যেতে পারে। আপনার যা আছে এবং আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন। মনে রাখবেন আপনার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ এবং সর্বদা তাঁদের সময় দেওয়ার চেষ্টা করুন। জীবন একটি উপহার এবং আমরা তা পেয়ে ধন্য'।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement