Pakistan On Fawad Khan: ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয়, ফাওয়াদ খানের অভিনয় জীবন 'শেষ করল' পাকিস্তান

ভারতে পাক অভিনেতার সিনেমা চলবে না, বয়কট কার হোক বলে দাবি ওঠে, সিনেমা হল মালিকরা ছবির সম্প্রচার করবে না বলে জানায়, সেই সময় ইসলামাবাদকেও দেখাতে হল তারাও সক্রিয় এই বিষয়ে। পাকিস্তানকেও স্পষ্ট জানাতে হয় যে তারা আবীর গুলাল নিষিদ্ধ করছে।

Fawad Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ এপ্রিল: ফাওয়াদ খানের (Fawad Khan) বিরুদ্ধে কড়া পদক্ষেপ। পাকিস্তানে (Pakistan) নিষিদ্ধ করা হল ফাওয়াদ খান এবং বাণী কাপুরের (Vaani Kapoor) সিনেমা আবীর গুলাল (Abir Gulaal)। ভারতের দেখাদেখি এবার পাকিস্তানও আবীর গুলালের সম্প্রচার সে দেশে করবে না বলে জানিয়েছে। অর্থাৎ অ্যায় দিল হ্যায় মুশকিল-এর পর এবার ফের ফাওয়াদ খানের অভিনয় জীবনে আঘাত লাগল। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর ভারতের (India) বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা যায় পাকিস্তানকে। তবে শেষে সুর নরম করে পাকিস্তান জানিয়েছে, তারা পহেলগামের নিরপেক্ষ তদন্ত চায়।

দেখুন আবীর গুলাল এর ঝলক...

 

 

View this post on Instagram

 

এসবের মাঝে যখন ভারতে পাক অভিনেতার সিনেমা চলবে না, বয়কট কার হোক বলে দাবি ওঠে, সিনেমা হল মালিকরা ছবির সম্প্রচার করবে না বলে জানায়, সেই সময় ইসলামাবাদকেও দেখাতে হল তারাও সক্রিয় এই বিষয়ে। পাকিস্তানকেও স্পষ্ট জানাতে হয় যে তারা আবীর গুলাল নিষিদ্ধ করছে।

আরও পড়ুন: Netizens Reacts On Pak Actor Fawad Khan's Abir Gulaal: পহেলগাম আতঙ্ক, ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানি ফাওয়াদের সিনেমা 'আবীর গুলাল' দেখাতে চাইছেন না ভারতের হল মালিকরা

কেন নিষিদ্ধ হল আবীর গুলাল পাকিস্তানে?

আবীর গুলাল-এর ডিস্ট্রিবিউটর সতীশ আনন্দ জানান, সিনেমার নায়িকা বাণী কাপুর ভারতীয়। পহেলগাম নিয়ে যখন দুই দেশের টানাপোড়েন শুরু হয়েছে, সেই সময় ভারতীয় অভিনেত্রীর সিনেমা কোনওভাবে সম্প্রচার করা হবে না বলে জানানো হয় পাকিস্তানের তরফে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement