Neha Kakkar Video: 'টনির জন্যই আমি এত বড় হয়েছি', দাদার নামের ট্যাটু করিয়ে আবেগপ্লুত নেহা কক্কর দেখুন

কেন সোনু এই সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে কক্কর পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে কক্কর ভাই-বোনরা যে বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়েছেন, তা সর্বজনবিদিত. নেহা কক্কর, টনি কক্কর এবং সোনু কক্কর একযোগে বহু জনপ্রিয় গান করেছেন। এমনকী বলিউডের রিমেক কুইন বলা হয় নেহা কক্করকে।

Neha Kakkar, Tony Kakkar (Photo Credit: Instagram)

মুম্বই, ১৮ এপ্রিল: 'আমি আজ যা হয়েছি, তা ভাই টনির জন্য।' টনি কক্করের (Tony Kakkar) জন্মদিনে এমনই জানালেন নেহা  কক্কর (Neha Kakkar)। সেই সঙ্গে টনি কক্করের নামের ট্যাটু নিজের হাতে তৈরিও করে ফেলেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা। সম্প্রতি সোনু কক্করের (Sonu Kakkar) সঙ্গে নেহা কক্কর এবং টনি কক্করের সম্পর্কের অবনতি হয় বলে জানা যায়।

সোনু নিজের এক্স হ্যান্ডেলে জানান, তিনি নেহা এবং টনি কক্করের সঙ্গে সম্পর্ক ছেদ করছেন। টনি এবং নেহা দুজনেই ট্যালেন্টেড সুপারস্টার। কিন্তু তাঁদের সঙ্গে তিনি আর কোনও সম্পর্ক রাখছেন না বলে সোনু জানান। দুই ভাই, বোনের সঙ্গে সম্পর্ক ছেদের জন্য তাঁর যে কতটা কষ্ট হচ্ছে,তা তিনি জানেন। সেই ভাঙা মন নিয়ে তিনি সবাইকে জানাচ্ছেন যে নেহা এবং টনির সঙ্গে তিনি আর কোনও সম্পর্ক রাখবেন না।

আরও পড়ুন: Neha Kakkar in Bikini: মালদ্বীপে সমুদ্রের মাঝে বিকিনিতে নেহা, স্ত্রীর উষ্ণ ছবি দেখে স্বামী রোহণ যা বললেন

দেখুন নেহা কক্কররে সেই ভিডিয়ো...

View this post on Instagram

কেন সোনু এই সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে কক্কর পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে কক্কর ভাই-বোনরা যে বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়েছেন, তা সর্বজনবিদিত. নেহা কক্কর, টনি কক্কর এবং সোনু কক্কর একযোগে বহু জনপ্রিয় গান করেছেন। এমনকী বলিউডের রিমেক কুইন বলা হয় নেহা কক্করকে।

সেই সবকিছুর অবসান করে সোনু কেন দুই ভাই, বোনের সঙ্গে সম্পর্ক শেষ করলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বি টাউনে।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement