Monalisa Hot Video: আর কী কী হওয়া বাকি আছে? সোশ্যাল মিডিয়ায় খোলামেলা মোনালিসা, ভাইরাল ভিডিও

Monalisa Hot Video: ভোজপুরি সিনেমা থেকে হিন্দি টেলিভিশন, নিজের মেধা ও গ্ল্যামারে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের হৃদয়ে রাজত্ব করছেন মোনালিসা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর সমান দাপট। তবে এবার আর কেবল শরীরী উষ্ণতা বা অনস্ক্রিন রোম্যান্স নয়, জীবনের কঠিন বাস্তব আর হতাশার কথাই এক চিলতে রসবোধে মুড়ে সোজা অনুরাগীদের সামনে পরিবেশন করলেন এই তারকা।

Monalisa. (Photo Credits: Instagram)

Monalisa Hot Video: ভোজপুরি সিনেমা থেকে হিন্দি টেলিভিশন, নিজের মেধা ও গ্ল্যামারে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের হৃদয়ে রাজত্ব করছেন মোনালিসা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর সমান দাপট। তবে এবার আর কেবল শরীরী উষ্ণতা বা অনস্ক্রিন রোম্যান্স নয়, জীবনের কঠিন বাস্তব আর হতাশার কথাই এক চিলতে রসবোধে মুড়ে সোজা অনুরাগীদের সামনে পরিবেশন করলেন এই তারকা।

ক্যাপশনে লুকিয়ে বাস্তবের সত্য

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন মোনালিসা। ক্যাপশনে লিখেছেন, 'আর কী কী হওয়া বাকি আছে????' সঙ্গে জুড়ে দিয়েছেন জীবনের কঠিন দিক তুলে ধরা বেশ কিছু হ্যাশট্যাগ (#lifeisdifficult #fact #oflife)। ভিডিওতে তাঁর এক্সপ্রেসভ এক্সপ্রেশন ও নাটকীয় ভঙ্গি এক লহমায় কেড়ে নিয়েছে নেটিজেনদের মন। গ্ল্যামার ওয়ার্ল্ডের চাকচিক্যের আড়ালে যে প্রতিদিনের টানাপোড়েন, স্ট্রাগল এবং ‘কেন সব আমার সঙ্গেই হয়?’ জাতীয় বিরক্তি লুকিয়ে থাকে— সেটাকেই যেন অতি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি।

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

অনুরাগীদের মন্তব্য ও প্রতিক্রিয়া

পোস্টটি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে বন্যা বয়ে গিয়েছে অনুগামীদের। কেউ হেসে খুন, তো কেউ আবার মোনালিসার এই মানসিক অবস্থার সঙ্গে নিজেদের জীবন মিলিয়ে নিচ্ছেন। এক নেটিজেন রসিকতা করে মন্তব্য করেছেন, "এখন তো বয়স হয়ে গেল, আমরাও একদিন বুড়ো হব!" আবার অন্য এক ভক্ত লিখেছেন, "কথাগুলো ভীষণ সত্যি, তবে আপনাকে বরাবরের মতোই অসাধারণ দেখতে লাগছে।"

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Kuku TV Binge Worthy Show (@kukutv_binge_worthy_show)

স্ট্রাগল থেকে সাফল্যের চূড়ায়

ইনস্টাগ্রামে প্রায় ৫৮ লক্ষেরও বেশি ফলোয়ার মোনালিসার। বি-গ্রেড ছবি থেকে কেরিয়ার শুরু করে ভোজপুরি ব্লকবাস্টার, রিয়্যালিটি শো এবং একাধিক মূলধারার মেগা সিরিয়ালে নিজের স্থান পাকা করেছেন তিনি। সফলতার চূড়ায় পৌঁছেও কীভাবে জীবনের কঠিন দিকগুলোকে এমন মজার ছলে উপস্থাপনা করতে হয়, তা মোনালিসা আবারও প্রমাণ করে দিলেন। পেজ থ্রির ঝলমলে দুনিয়া আর সাধারণ মানুষের প্রতিদিনের স্ট্রাগল, দুইয়ের মাঝে সুন্দর এক সংযোগ তৈরি করে দিয়েছেন এই বঙ্গতনয়া।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement