Monalisa Jhuma Boudi Viral Photo: বোল্ড লুকে ফের ইন্টারনেট কাঁপালেন মোনালিসা
Monalisa Jhuma Boudi Viral Photo: বাংলা, ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও টেলিভিশনের খ্যাতনামা তারা অন্তরা বিশ্বাস, যিনি দর্শকমহলে 'মোনালিসা' নামেই বেশি পরিচিত
Monalisa Jhuma Boudi Viral Photo: বাংলা, ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও টেলিভিশনের খ্যাতনামা তারা অন্তরা বিশ্বাস, যিনি দর্শকমহলে 'মোনালিসা' নামেই বেশি পরিচিত, আবারও তাঁর গ্ল্যামারাস রূপে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। ইনস্টাগ্রামে নতুন এক লাল-হট ছবি শেয়ার করে নেটপাড়ার তাপমাত্রা এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছেন এই তারকা। পোস্টের ক্যাপশনে আলাদা কোনো শব্দ লেখেননি, লিখেছেন কেবল তিনটি লাভ ইমোজি। আর তাতেই মজেছেন তাঁর অনুরাগীরা।
লাইক, কমেন্টের বন্যা
ছবিটি প্রকাশ্যে আসতেই ভক্তদের লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে কমেন্ট বক্সে। ছবিতে মনালিসার আত্মবিশ্বাস, রাজকীয় সৌন্দর্য আর সেই পরিচিত সিগনেচার রূপ দেখে নেটিজেনরা তাঁকে 'বিউটি কুইন' আখ্যা দিচ্ছেন। আগুনের ইমোজি ও লাল হৃদয়ের বন্যায় ভরে উঠেছে অভিনেত্রীর কমেন্ট সেকশন।
দেখুন ছবিতে
সোশ্যাল মিডিয়ায় অপ্রতিদ্বন্দী 'নজর' খ্যাত অভিনেত্রী
ইনস্টাগ্রামে প্রায় ৫৮ লক্ষাধিক (৫.৮ মিলিয়ন) ফলোয়ার থাকা মোনালিসা সবসময়ই তাঁর সাহসী ফ্যাশন সেন্স, ছুটি কাটানোর ঝলক আর নিত্যনতুন গ্ল্যামারাস লুকের জন্য লাইমলাইটে থাকেন। 'বিগ বস ১০'-এর মঞ্চ থেকে জনপ্রিয় সিরিয়াল 'নজর'-এর ডাইনি চরিত্র—প্রতিটি ভূমিকাতেই নিজের আলাদা ছাপ ফেলেছেন এই অভিনেত্রী। পর্দা কাঁপানো পারফর্ম্যান্সের পাশাপাশি পর্দার বাইরে নিজের আকর্ষণীয় লুক দিয়ে অনুগামীদের কীভাবে ধরে রাখতে হয়, তা মনালিসার চেয়ে ভালো আর কে জানেন! খুব সাধারণ একটি ক্যাপশন, কিন্তু তার প্রভাব পড়েছে অনবদ্য। এই পোস্টটি আরও একবার প্রমাণ করে দিল যে কেন তিনি এই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক অনুসারী থাকা তারকাদের একজন।
ভাইরাল ভিডিও এবং ডিজিটাল জনপ্রিয়তার রহস্য
ভোজপুরি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ মোনালিসা হিন্দি রিয়্যালিটি শো ও সিরিয়ালে অভিনয় করে নিজের জায়গা পাকা করেছেন। কেরিয়ারের শুরুতে কিছু বাংলা সিনেমা ও পরবর্তী কালে হৈ চৈ-এর জনপ্রিয় ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো-তে ঝুমা বৌদির চরিত্রে অভিনয় করে জনপ্রিয় পায় মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস ফটোশুট, শুটিংয়ের পিছনের ঝলক, ভ্রমণের গল্প এবং নানা ট্রেন্ডিং রিল প্রায়শই শেয়ার করেন তিনি । তবে এই নতুন রিলটিতে তাঁর সহজ-সরল আবেগি উপস্থাপন নজর কেড়েছে সবার।