Monalisa Indian Look: ভারতীয় পোশাকে ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, শাড়িতে দেখে চোখ সরাতে পারছে না ভক্তরা

Credit: Instagram

বিখ্যাত ভোজপুরি অভিনেত্রী অন্তরা বিশ্বাস বর্তমানে পরিচিত মোনালিসা নামে। এছাড়াও মোনালিসা পরিচিত ঝুমা বৌদি নামেও। ভোজপুরি ছবির পাশাপাশি হিন্দি সিরিয়ালেও বেশ জনপ্রিয় মোনালিসা। তবে বড় পর্দা হোক বা ছোট পর্দা তিনি অভিনয়ের সঙ্গে সেক্সি লুকের জন্যও বিখ্যাত।

সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক ফলোয়ার রয়েছে মোনালিসার। তিনি প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের মুহূর্ত শেয়ার করেন। কখনও অভিনয়ের রিল, কখনও নাচের ভিডিও শেয়ার করার পাশাপাশি বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করেন মোনালিসা। তার পোস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে তার সোশ্যাল মিডিয়ার ভক্তরা। মোনালিসা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করলে খুব সহজেই তা ভাইরাল হয়ে যায়।

মোনালিসা সম্প্রতি কয়েকটি ছবি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সাধারণত সেক্সি সিজলিং হট আধুনিক লুকের ছবি পোস্ট করেন মোনালিসা। তবে এইবারে একটু আলাদা রূপে দেখা গেল তাকে। ছবিতে ভারতীয় সাজে দেখতে পাওয়া যায় সুন্দরী মোনালিসাকে। শাড়ির সঙ্গে হালকা মেক-আপ এবং ভারতীয় গয়না পরেছেন তিনি। তার এই ঐতিহ্যবাহী স্টাইল খুব পছন্দ হয়েছে তার ভক্তদের ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement