Kaushik Ganguly: এবার রাজনীতিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, কার হয়ে লড়বেন বিখ্যাত পরিচালক

'খাদ', 'শব্দ', 'ছোটদের ছবি', অর্ধাঙ্গিনী, বিসর্জন -এর মত উচ্চ প্রশংসিত সিনেমার পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায় এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, আবার রাজনীতি!!! তাও আবার ভোটের বাজারে ! জমে যাবে!

Photo Credit_Facebook

ভোটের বাজারে নেমে পড়েছেন দেশের সেলেবরা। হিমাচলের মান্ডি থেকে বিজেপির হয়ে ভোটে প্রার্থী হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানওয়াত, হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়, মিরাট থেকে পদ্ম প্রার্থী অরুণ গোভিল। শত্রুঘ্ন সিনহা থেকে হেমা মালিনী, দেব, হিরণ, জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়-রা আবারও ভোটে লড়ছেন। টলিউডের সায়নি, সায়ন্তিকা, দেবদূত-রাও প্রার্থী হয়েছেন। সেই তালিকায় অন্যভাবে নাম লেখালেন টলিউডের বিখ্যাত অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

'খাদ', 'শব্দ', 'ছোটদের ছবি', অর্ধাঙ্গিনী, বিসর্জন -এর মত উচ্চ প্রশংসিত সিনেমার পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায় এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, আবার রাজনীতি!!! তাও আবার ভোটের বাজারে ! জমে যাবে!

দেখুন পোস্টটি

আসলে হৈ চৈ অ্যাপের এক অরিজিনাল সিরিজের নাম 'আবার রাজনীতি।' সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়। সেই ঘোষণাটাই এভাবে করলেন কৌশিক। সম্প্রতি অঙ্কুশ হাজরা-র সিনেমা 'মির্জা'য় ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন কৌশক। পরিচালনার পাশাপাশি অভিনয়তেও অনেককে টেক্কা দেন সুবক্তা কৌশক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement