Karna Subarner Guptodhon: কর্ণসুবর্ণের গুপ্তধনের খোঁজে সোনাদা, আবীর এবং ঝিনুক আসছে ৩০সেপ্টেম্বর (দেখুন ভিডিও)

দুই সঙ্গী আবীর ও ঝিনুককে নিয়ে সোনা দা দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছিল।দু' বছর পর আবারও গুপ্তধনের সন্ধানে রোমাঞ্চকর যাত্রার জন্য প্রস্তুত এই ত্রয়ী।

Photo Credit_Instagram

আবারও বড় পর্দায় আসছেন সোনা দা, আবীর ও ঝিনুক। 'গুপ্তধনের সন্ধানে' (Guptodhoner Sondhane) এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন' (Durgeshgorer Guptodhon) -এর ব্যাপক সাফল্যের পর, এসভিএফ (SVF)-এর ব্যানারে আসছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhrubo Banerjee) ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karna Subarne’r Guptodhon)। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার।

 

 

View this post on Instagram

 

A post shared by Abir Chatterjee (@itsmeabirchatterjee)

তৃতীয় ছবিতেও যথারীতি মুখ্য চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও ইশা সাহা (Ishaa Saha)।২০১৮ সালে 'গুপ্তধনের সন্ধানে' ও ২০১৯ সালে  'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর মাধ্যমে দুই সঙ্গী আবীর ও ঝিনুককে নিয়ে সোনা দা দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছিল।দু' বছর পর আবারও গুপ্তধনের সন্ধানে রোমাঞ্চকর যাত্রার জন্য প্রস্তুত এই ত্রয়ী। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement