Kareena Kapoor Khan : ওজন ঝরিয়ে প্রকাশ্যে করিনা, গ্ল্যামারে ঝলসে দিলেন নায়িকা
মুম্বই, ৩১ মার্চ : নয়া অবতারে প্রকাশ্যে আসলেন করিনা কাপুর খান। দ্বিতীয় সন্তানের জন্মের পর এবার প্রকাশ্যে এলেন বলিউড অভিনেত্রী। গোলাপী রঙের পোশাক পরে ক্যামেরার সামনে আসেন করিনা (Kareena Kapoor Khan)। বলিউড (Bollywood) অভিনেত্রীর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
দ্বিতীয় সন্তানের জন্মের পর করিনা যখন প্রকাশ্যে আসেন, তাঁকে দেখে ঝলসে উঠতে শুরু করে একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ। পাপারাৎজিকে দেখে হাত নাড়াতে দেখা যায় বেবোকে। যদিও পাপারাৎজির সামনে কোনও মন্তব্য করতে শোনা যায়নি বেবোকে (Bebo)।
দেখুন...
দ্বিতীয় সন্তানের জন্মের আগে অন্তঃসত্ত্বা অবস্থার মধ্যেই লাল সিং চাড্ডার শ্যুটিং করেন করিনা। আমির খানের (Aamir Khan) বিপরীতে ওই সিনেমায় অভিনয় করেন করিনা। ওই সিনেমার শ্য়ুটিংয়ের পর এবার করিনা প্রমোশন শুরু করবেন বলে অনেকে মনে করছেন। করোনার (Corona) দ্বিতীয় পর্যায়ের ঢেউ যেভাবে থাবা বসাতে শুরু করেছে গোটা দেশ জুড়ে, বিশেষ করে মহারাষ্ট্রে, তাতে লাল সিং চাড্ডার প্রমোশনের যাবতীয় কাজ পিছিয়ে যাবে বলেই মনে করছে বি টাউনের একাংশ।
Advertisement
সম্পর্কিত খবর
India vs India A Intra Squad Match Scorecard: ভারত বনাম ভারত এ ইন্ট্রাস্কোয়াড ম্যাচে সেঞ্চুরি সরফরাজ খানের, উইকেটহীন বুমরাহ
Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?
Kangana Ranaut On Sunjay Kapur's Death: করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যুতে খুব ভয় পাচ্ছেন কঙ্গনা, কী লিখলেন নায়িকা, সাংসদ
Karisma Kapoor Ex-Husband Sunjay Kapur Death: মধুচন্দ্রিমায় গিয়ে করিশমাকে বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন সঞ্জয়, দম্পতির বিবাহের বিভীষিকাময় অভিজ্ঞতা
Advertisement
Advertisement
Advertisement