Krishna Shroff: জ্যাকি এবং টাইগার চিন্তিত ছিলেন কৃষ্ণার সিদ্ধান্ত নিয়ে, কেন জানেন?

খতরো কে খিলাড়ি সিজন ১৪ (Khatron Ke Khiladi 14)-এ অন্যতম আকর্ষণ জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। এই প্রথম টেলিভিশনের মাধ্যমে বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটছে তাঁর। এমনিতেই তাঁর ফিটনেস এবং সৌন্দর্যের কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই ফলোয়ার্স রয়েছে তাঁর। তবে কখনই তাঁকে বড় বা ছোটপর্দায় দেখা যায়নি। বলা বাহুল্য, ছোটপর্দায় রিয়েলিটি শো-এর মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন টাইগারের বোন। তবে এই নিয়ে দাদা ও বাবা দুজনেই চিন্তায় ছিলেন বলে জানিয়েছেন কৃষ্ণা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "যখন আমি পরিবারকে জানাই যে খতরো কে খিলাড়িতে অংশগ্রহণ করতে চলেছি তখন প্রথমে বাবা ও দাদা একটু চিন্তিত ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তাঁরা উচ্ছাসিত হয়ে ওঠেন। আসলে এই রকম শো-তে আমার পরিবারের কেউই কোনওদিন অংশগ্রহণ করেনি। তাই সকলেই প্রথমে চিন্তিত ছিল। কিন্তু পরে সকলেই আমার সিদ্ধান্তকে সমর্থন জানায়"।

প্রসঙ্গত, চতুর্থ সিজনে কৃষ্ণার পাশাপাশি রয়েছেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী, অসীম রিয়াজ, শিল্পী শিন্ধে, অভিষেক কুমার, অদিতি শর্মার মতো তারকারা। আর প্রতিবারের মতোই এবারেও এই শো-টি হোস্ট করবেন প্রযোজক-পরিচালক রহিত শেট্টি। আগামী কয়েকমাসের মধ্যেই জনপ্রিয় এই শো-টি এয়ার হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement