Hema Malini: 'এ ভাবে বিক্ষোভ দেখালে কোনও লাভ হবে না!' যন্তর মন্তরের আন্দোলন নিয়ে তোপ হেমা মালিনীর
Hema Malini: দেশের রাজধানীতে চলতে থাকা ছাত্র আন্দোলন ঘিরে এ বার সরব হলেন প্রবীণ অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বার্তা দিয়ে বর্ষীয়ান এই নেত্রী স্পষ্ট জানান, রাস্তায় নেমে প্রতিবাদের নামে অশান্তি তৈরি না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা উচিত।
Hema Malini: দেশের রাজধানীতে চলতে থাকা ছাত্র আন্দোলন ঘিরে এ বার সরব হলেন প্রবীণ অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বার্তা দিয়ে বর্ষীয়ান এই নেত্রী স্পষ্ট জানান, রাস্তায় নেমে প্রতিবাদের নামে অশান্তি তৈরি না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা উচিত। একই সঙ্গে বিরোধীদের নিশানা করে তাঁর বক্তব্য, বিরোধীরা যেন নিজেদের স্বার্থে ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা না করে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী বলেন,"যদি কোনও সমস্যা থেকে থাকে, তবে তা নিয়ে সঠিক উপায়ে আলোচনা হওয়া দরকার। এ ভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালে কোনও কাজই হাসিল হবে না।"
"যুবসমাজের পাশে সব সময় মোদী সরকার"
আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেন হেমা। তিনি জানান, কেন্দ্রীয় সরকার তরুণ সমাজ এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।
হেমা মালিনীর বক্তব্য
"দেশের যুবসমাজ এবং শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের মোদী সরকার সব সময় পাশে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে কেন্দ্র প্রচুর কাজ করেছে এবং আগামী দিনেও তরুণদের কথা শুনতে সরকার সবসময় প্রস্তুত।"
বিরোধীদের কড়া বার্তা
দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে রাজনীতি করার জন্য বিরোধী দলগুলিকেও তোপ দাগেন বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য ইন্ধন জোগানো হচ্ছে। আন্দোলন করে বা কাজের কাজ ব্যাহত করে কোনও সমাধান সম্ভব নয় বলেই মনে করেন প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে সাম্প্রতিক এই আন্দোলন প্রসঙ্গে কেন্দ্রের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি আলোচনায় বসেন কি না, অথবা হেমার এই মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী শিবির কী প্রতিক্রিয়া দেয়, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতার।