Sonu Nigam: আরও বিপাকে সোনু নিগম, থানায় দায়ের হল সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে অভিযোগ

গান গাইতে গিয়ে কন্নড়বাসীদের ভাবাবেগে আঘাত করে বিতর্কে জড়িয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী সোনু নিগম।

Sonu Nigam (Photo Credit: Instagram)

গান গাইতে গিয়ে কন্নড়বাসীদের ভাবাবেগে আঘাত করে বিতর্কে জড়িয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী সোনু নিগম (Sonu Nigam)। গত ২৫ এ্প্রিল একটি কনসার্টে গিয়ে এক পহেলগাম হামলার প্রসঙ্গ তুলে বিতর্কের সূত্রপাত করেন তিনি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একটি কন্নড়পন্থী সংগঠন বেঙ্গালুরু শহর জেলা ইউনিট পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়া রাজ্যের একাধিক রাজনৈতিক দলগুলিও শিল্পীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। যদিও এতকিছুর পরেও নীরব রয়েছেন সোনু।

থানায় দায়ের হল অভিযোগ

জানা যাচ্ছে, শনিবার বেঙ্গালুরুর আভালাহাল্লি থানায় আরও একটি কন্নড় সম্প্রদায়ের সংগঠন এই এফআরআর দায়ের করেছেন। এছাড়া রাজ্যের বিরোধী দল জনতা দল (সেকুলার)-এর তরফ থেকেও এই ঘটনার চরম বিরোধীতা করা হয়েছে। আগামী দিনে তাঁরাও যে শিল্পীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, তাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিতর্কে সোনু নিগম

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ইভেন্টে গান গাইতে গিয়েছিলেন সোনু। তখনই এক যুবক একাধিকবার তাঁকে কন্নড় ভাষায় গান করার আবেদন জানাতে থাকে। প্রথমে বিষয়টি সোনু হাসিমুখে এড়িয়ে চললেও পরবর্তীকালে যুবকটি অভদ্রভাবে ব্যবহার করেন। যা দেখে মেজাজ হারিয়ে শিল্পী বলেন, এইসব কারণেই পহেলগামের মতো ঘটনা ঘটে। তাঁর এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয় দেশজুড়ে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement