Anurag Kashyap: 'ব্রাহ্মণদের উপর প্রস্রাব করতে পারি' বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় পরিচালক অনুরাগ কাশ্যপ
এই ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি অনুরাগ।
নয়াদিল্লিঃ ফের বিতর্কে জড়ালেন পরিচালক (Director) অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। ব্রাহ্মণ (Bramin) সম্প্রদায়ের মানুষদের আপত্তিকর মন্তব্যের জেরে পরিচালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সম্প্রতি অনুরাগ বলেন, "ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি। এতে কোনও সমস্যা আছে?" আর অনুরাগের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হন 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর পরিচালক। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেম আশুতোষ দুবে নামে এক আইনজীবী। মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ফের বিতর্কে জড়ালেন অনুরাগ কাশ্যপ
এই প্রসঙ্গে আইনজীবী আশুতোষ লেখেন, "পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের নিয়ে যে অপ্রীতিকর মন্তব্য করেছেন তার তীব্র বিরোধিতা জানাই। ভদ্র শিক্ষিত সমাজে এমন হিংসাত্মক মন্তব্য মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত।" শুধু তাই নয়, ওই পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ট্যাগ করে ওই আইনজীবী আরও লেখেন, "অনুরাগ কাশ্যপের এই মন্তব্যে একজন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ হয়ে আমি ভীষণ মর্মাহত। এই ধরনের মন্তব্য জাতিবিদ্বেষকে উসকে দেয়। এই ধরনের মন্তব্য হিংসা ছড়াতে পারে। মুম্বই পুলিশকে অনুরোধ করব এই ধরনের আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে।" এই ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি অনুরাগ। অন্যদিকে মুম্বই পুলিশের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় পরিচালক অনুরাগ কাশ্যপ