Disha Patani,Tiger Shroff : মালদ্বীপ থেকে করোনার নয়া প্রজাতি আমদানি করবেন? আক্রমণ দিশা, টাইগারকে
মুম্বই, ২০ এপ্রিল : মালদ্বীপ থেকে একের পর এক ছবি শেয়ার করছেন দিশা পাটানি। কখনও কমলা রঙের বিকিনি পরে ছবি শেয়ার করছেন দিশা, আবার কখনও মালদ্বীপের ঘোরার বিভিন্ন স্টোরি শেয়ার করেন সোশ্যাল হ্যান্ডেলে। দিশা মালদ্বীপের বিভিন্ন ছবি শেয়ার করলেও, টাইগার (Tiger Shroff) চুপ করেই রয়েছেন। তিনি যে দিশার (Disha Patani) সঙ্গে সৈকত শহরে রয়েছেন, তা খুব কমই বুঝতে দিচ্ছেন অনুরাগীদের। তা সত্ত্বেও এবার নেট জনতার একাংশের সমালোচনার মুখে পড়লেন টাইগার, দিশা।
করোনার (Corona) বাড়বাড়ন্তের জেরে গোটা বিশ্ব জুড়ে যখন তোলপাড় শুরু হয়েছে, বিশেষ করে ভারতে (India), সেই সময় দিশা, টাইগার কীভাবে বেড়াতে গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, দিশা, টাইগার লাজলজ্জাহীন বলেও কটাক্ষ করেন অনেকে।
আরও পড়ুন : Subhashree Ganguly : করোনার গ্রাসে শুভশ্রী, ছোট্ট ছেলেকে সরিয়ে রেখে নিভৃতবাসে অভিনেত্রী
কেউ কেউ আবার বলতে শুরু করেন, মালদ্বীপে বেড়াতে গিয়ে সেখান থেকে করোনার নতুন প্রজাতি আমদানি করবেন দিশা, টাইগার। সবকিছু মিলিয়ে কোভিডের মধ্যে মালদ্বীপে (Maldives) বেড়াতে গিয়ে নেট জনতার একাংশের একের পর এক কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়েন বলিউডের এই জনপ্রিয় জুটি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)