Sanjay Dutt: সঞ্জয় দত্তের গত জন্মের কথা বললেন পুরোহিত, জানালেন তাঁর স্ত্রীর পরপুরুষে আসক্তির কথা

সঞ্জয় দত্ত বলেন, কর্ণাটকের শিভনেরি গ্রামের এক পুরোহিত বলেন, তিনি নাকি গত জন্মে রাজা ছিলেন। যিনি রাজ্যপাট সামলানোর সঙ্গে সঙ্গে ছিলেন বড় শিব ভক্ত। গত জন্মে রাজ থাকাকালীন কীভাবে সঞ্জয়ের স্ত্রী তাঁরই মন্ত্রী পরিষদের একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন,সেই গল্প বলেন পুরোহিত।

Sanjay Dutt (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ জুলাই: শুক্রবার ৬৩-তে পড়লেন সঞ্জয় দত্ত। ক্যানসারকে পরাজিত করে, সঞ্জয় দত্ত ফের শ্যুটিং শুরু করেছেন।  নিজের কাজ নিয়ে ব্যস্ত। ক্যানসারকে পরাজিত করে সঞ্জয় দত্ত ফের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং কাজে মন দিয়েছেন, সেই সময় ভাইরাল হল অভিনেতার একটি সাক্ষাৎকার। যেখানে কীভাবে এক পুরোহিত সঞ্জয়ের হাত দেখে বলেছিলেন, পুরনো জীবনের কথা।

সঞ্জয় দত্ত বলেন, কর্ণাটকের শিভনেরি গ্রামের এক পুরোহিত বলেন, তিনি নাকি গত জন্মে রাজা ছিলেন। যিনি রাজ্যপাট সামলানোর সঙ্গে সঙ্গে ছিলেন বড় শিব ভক্ত।  গত জন্মে রাজ থাকাকালীন কীভাবে সঞ্জয়ের স্ত্রী তাঁরই মন্ত্রী পরিষদের একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন,সেই গল্প বলেন পুরোহিত।  এমনকী, সঞ্জয় তাঁর পূর্ব জন্মে স্ত্রীর পরপুরুষের সঙ্গে সম্পর্রের কথা জানতে পেরে রেগে যান এবং খুন করেন সেই ব্যক্তিকে।

এরপর সঞ্জয় দত্ত শিব ধ্যানে মগ্ন হয়ে গত জন্মে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেন বলেও সেদিন ওই পুরোহিত তাঁকে জানান। সবকিছু মিলিয়ে সঞ্জয় দত্তের পূর্বজন্মের কথা কীভাবে এক পুরোহিত বলেছিলেন, তা ভাইরাল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement