Urvashi Rautela: পাক বোলার নাসিমের সঙ্গে 'ডেট' করছেন ঊর্বশী? কড়া সমালোচনার মাঝে মুখ খুললেন নায়িকা

নাসিম শা-য়ের সঙ্গে ছবি ভাইরাল হতেই ঊর্বশী নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ করেন। তবে ঊর্বশী পাকিস্তানি বোলার নাসিম শা-কে 'ফলো' করতেন। তাঁর নাম নিয়ে নাসিমের সঙ্গে বিতর্ক শুরু হতেই তিনি ওই পাক বোলারকে 'আনফলো' করে দেন বলেও কেউ কেউ দাবি করেন।

Naseem Shah, Urvashi Rautela (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ সেপ্টেম্বর: ফের বিতর্কে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তবে এবার পোশাকের জন্য বিভ্রাটে পড়েননি ঊর্বশী। পাকিস্তানি পেসার নাসিম শা-য়ের সঙ্গে নাম জড়ানোর ফলেই বিতর্কে জড়ান ঊর্বশী। যা নিয়ে বিতর্ক শুরু হতেই মুখ খোলেন বলিউডের এই অভিনেত্রী। নাসিম শা-এর সঙ্গে নাম জড়ানোর পর বিতর্ক শুরু হলে, এ বিষয়ে মুখ খোলেন ঊর্বশী। তিনি বলেন, বেশ কয়েকদিন আগে তাঁর টিম বেশ কিছু 'ফ্যান মেড' ছবি শেয়ার করে। ওই ছবিগুলিতে কে বা কারা ছিলেন, তা না জেনেই ঊর্বশীল টিম তা শেয়ার করে বলে জানান নায়িকা। ফলে তা নিয়ে খবর হতে শুরু করে। সংবাদমাধ্যম যদি বিষয়টি নিয়ে ফের কোনও ধরনের খবর না শেয়ার করে, সে বিষয়ে অনুরোধ জানান ঊর্বশী।

নাসিম শা-য়ের সঙ্গে ছবি ভাইরাল হতেই ঊর্বশী নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ করেন। তবে ঊর্বশী পাকিস্তানি বোলার নাসিম শা-কে 'ফলো' করতেন। তাঁর নাম নিয়ে নাসিমের সঙ্গে বিতর্ক শুরু হতেই তিনি ওই পাক বোলারকে 'আনফলো' করে দেন বলেও কেউ কেউ দাবি করেন।

এসবের পাশাপাশি বেশ কয়েকটি ভিডিয়োও ভাইরাল হয়। যেখানে পাক বোলার নাসিম শা-কে বলতে শোনা যায়, ঊর্বশীকে তিনি চেনেন না। ঊর্বশীর রিল ভিডিয়ো সম্পর্কেও তিনি কিছু জানেন না বলে দাবি করেন নাসিম শা।

View this post on Instagram

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement