Urfi Javed: একের পর এক কটাক্ষ, আক্রমণের মুখে ভেঙে পড়লেন ঊরফি জাভেদ
একটি সাক্ষাৎকারে সম্প্রতি আবেগপ্লুত হয়ে পড়েন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ঊরফি জাভেদ। বিভিন্ন পোর্টালে যখন তাঁর ছবি বা ভিডিয়ো আপলোড করা হয়, তখন কিছু মানুষের একের পর এক কটাক্ষ এবং আক্রমণের শিকার হন তিনি।
মুম্বই, ৩ মে: অনলাইন ট্রোলিং নিয়ে মুখ খুললেন ঊরফি জাভেদ (Urfi Javed)। তাঁকে নিয়ে যেভাবে ক্রমাগত ট্রোল করা হয়, নোংরা আক্রমণ করা হয়, তাতে কার্যত বিপর্যস্ত তিনি। ট্রোলারদের আক্রমণের মাঝে পড়ে নিজেকে অসহায় মনে হয়। কাঁদতে ইচ্ছা করে। এমনই মন্তব্য করেন মডেল অভিনেত্রী (Urfi Javed )।
একটি সাক্ষাৎকারে সম্প্রতি আবেগপ্লুত হয়ে পড়েন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ঊরফি জাভেদ। বিভিন্ন পোর্টালে যখন তাঁর ছবি বা ভিডিয়ো আপলোড করা হয়, তখন কিছু মানুষের একের পর এক কটাক্ষ এবং আক্রমণের শিকার হন তিনি। অনেক সময় ধর্ষণের হুমকিও দেওয়া হয় তাঁকে। যা দেখে তিনি ভেঙ পড়েন। কাজ করার ইচ্ছে চলে যায় বলে মন্তব্য করেন ঊরফি। সবকিছু মিলিয়ে এবার সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়ে কার্যত ভেঙে পড়েন এই মডেল অভিনেত্রী।
আরও পড়ুন: Mamata Banerjee: ২০২৪-এ প্রধানমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী অভিষেক, বললেন তৃণমূল সাংসদ
সম্প্রতি গোলাপী রঙের একটি টপ পরে প্রকাশ্যে আসেন ঊরফি জাভেদ। যা দেখে প্লাস্টিকের টপ বলে তাঁকে কটাক্ষ করেন অনেকে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)